× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

রক্তপাত ছাড়াই কাশ্মীর সমস্যা সমাধানে ১৫ দেশের রাষ্ট্রদূতদের সন্তোষ প্রকাশ

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০

অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ কাশ্মীর স্বাভাবিক কিনা  বিশ্বের সামনে এই চিত্র তুলে ধরতে দ্বিতীয় দফায় ১৫ দেশের রাষ্ট্রদূতদের উপত্যকা ঘুরিয়ে আনল মোদী সরকার। রক্তপাত ছাড়াই সমস্যা সমাধানে সন্তোষ প্রকাশ অনেকেরই।

কাশ্মীর ও জম্মুর মানুষজন, রাজনৈতিক কর্মী ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তাঁরা। বাকিরা এখনও মুখ না-খুললেও আর্জেন্টিনা ও বিশেষ করে মলদ্বীপের রাষ্ট্রদূত জানিয়েছেন, কোনও রক্তপাত ছাড়াই যে ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা গিয়েছে, সাধারন মানুষ তাতে খুশি। আর্জেন্টিনার রাষ্ট্রদূত ড্যানিয়েল চুবুরু বলেছেন, ওখানে গিয়ে বুঝলাম, ভারতীয় ভূখণ্ডকে নিশানা করে পাকিস্তান কী ভাবে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। ভারতের দীর্ঘদিনের অভিযোগের সঙ্গে চুবুরুর বক্তব্য মিলে যাওয়াটা বিদেশ মন্ত্রকের কাছে সন্তোষের বিষয়। মলদ্বীপের রাষ্ট্রদূত আইশা মহম্মদের মন্তব্যও মোদী সরকারকে স্বস্তি দিয়েছে।

আইশা বলেছেন, শ্রীনগরে গিয়ে মনে হয়েছে  ৩৭০ প্রত্যাহারের প্রশ্নে সেখানকার মানুষ শুরুতে খুব একটা খুশি ছিলেন না। পরে বিষয়টি মেনে নিয়েছেন। তাঁরা এখন এগোতে চান। কোনও রক্তপাত যে ঘটেনি, এটা নিয়ে সকলে খুশি। আইশার ধারণা, সরকারের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে বেশি করে জানতে আগ্রহী সাধারন মানুষ। জম্মু সম্পর্কে তাঁর বক্তব্য,  পিছিয়ে থাকা গোষ্ঠীর লোকেরা এই ভেবে উত্তেজিত যে, তাঁরা ভবিষ্যতে রাজনৈতিক প্রতিনিধিত্ব করার সুযোগ পেতে পারেন।


এ ক্যটাগরির আরো খবর..