× Banner
সর্বশেষ
পুলিশের হাতে ধরা একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ১৩৩ বোতল উইনিক্স সিরাপ উদ্ধার নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ সৌদি পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু সংরক্ষিত নারী সংসদ সদস্যদের সুযোগ সুবিধা অ্যাঙ্গোলার রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ চীন-ভারত প্রতিদ্বন্দ্বিতার মাঝে কৌশলগত ভারসাম্যের সন্ধানে ঢাকা আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

১৫৭ যাত্রী ও ক্রু নিয়ে ইথিওপিয়ার বিমান বিধ্বস্ত

admin
হালনাগাদ: রবিবার, ১০ মার্চ, ২০১৯

রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়া যাওয়ার পথে ১৫৭ যাত্রী ও ক্রু নিয়ে ইথিওপিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আজ রোববার দুপুরে মার্কিন বার্তা সংস্থা থমসন রয়টার্সের এক প্রতিবেদনে ইথিওপিয়ার বিমান কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘বোয়িং ৭৩৭ বিমানটি ১৪৯ যাত্রী ও আটজন ক্রু নিয়ে আদ্দিস আবাবা থেকে কেনিয়ার রাজধানী নাইরোবিতে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল ৮টা ৪৪ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।’

এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ গভীর দুঃখ প্রকাশ করেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রধানমন্ত্রী টুইটে বলেন, ‘এই বিমান দুর্ঘটনায় যেসব পরিবার তাদের আপনজন হারিয়েছে, তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

বিমানটি কেন বিধ্বস্ত হয়েছে, সে সম্পর্কে কিছু না জানালেও ইথিওপিয়ার বিমান কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি স্থানীয় সময় সকাল ৮টা ৩৮ মিনিটে উড়াল দেয়, তার ছয় মিনিটের মাথায় বিধ্বস্ত হয়। খুব সম্ভবত সেটি বিশফটো শহরের কাছাকাছি বিধ্বস্ত হয়েছে।

এরই মধ্যে বিমান কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধারকাজে নিয়োজিত কর্মীদের পাঠিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..