মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলার বুডড়িপোতা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
শনিবার ভোরের দিকে বিজিবি’র একটি টহল দল এসব ফেন্সিডিল উদ্ধার করে। বুড়িপোতা সীমান্তের বিজিবি’র নায়েক সুবেদার জাকির হোসেন জানান, রাতে বিজিবির টহল দল টহল শেষে ভোরের দিকে ফেরার পথে বুড়িপোতা সীমান্তে বাংলাদেশের অভ্যান্তরে পরিত্যক্ত অবস্থায় বিজিবি সদস্যরা ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ।



