ধামইরহাটে হোম কোয়ারেন্টিনে ৫৯ জন, পৌরসভার সাবান বিতরণ

ধামইরহাটে হোম কোয়ারেন্টিনে ৫৯ জন, পৌরসভার সাবান বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নওগাঁর ধামইরহাটে করোনা ভাইরাস আতংকে গৃহবন্ধী উপজেলার ২ প্রায় লক্ষাধিক মানুষ। বিদেশ ফেরত ৭০ জন রয়েছেন হোম কোয়ারেন্টিনে, তাদের মধ্যে ১৪ জনের মেয়াদ শেষ তারা স্বাভাবিক ও মুক্ত রয়েছেন স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাস জানান।

এই অবস্থায় আজ ২৫ মার্চ দুপুরে ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমানের পক্ষে কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তাদিরুল হক ৩০টি মসজিদ ও মাদরাসায় ৫ শতাধিক সাবান বিতরণ করেন এবং গ্রামে গ্রামে প্রাচারাভিযান চালায়। এর আগে সকাল ১০ টায় ধামইরহাট থানার ওসি শামীম হাসান সরদারের নেতৃত্বে আগ্রাদ্বিগুন, খেলনা, আলমপুর উমার ও পৌরসভাসহ ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় করোনা ভাইরাস প্রতিরোধে প্রাচারাভিযান পরিচালনা করেন।

এছাড়াও ১নং ধামইরহাট ইউপি, আড়ানগর, ইসবপুর, জাহানপুরসহ ৪টি ইউনিয়নে পতœীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলামের নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে প্রাচারাভিযান চালানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।