× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

চিন সীমান্তে ১৫০০ শ্রমিক নিয়ে রওনা প্রথম ট্রেন যা অবিস্মরণীয় মুহূর্ত -ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: রবিবার, ১৪ জুন, ২০২০
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ লাদাখ-চিন সীমান্তের উদ্দেশ্যে ১৫০০ শ্রমিক নিয়ে রওনা দিলো প্রথম ট্রেন। আজ গোটা ভারত আর ঝাড়খণ্ডের জন্য এটি একটি অবিস্মরণীয় মুহূর্ত। বললেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

লাদাখে চিন সীমান্তের কাছে রাস্তা বানানোর জন্য ঝাড়খণ্ডের দুমকা জেলা থেকে ১ হাজার ৫০০ শ্রমিক নিয়ে রওনা দিলো প্রথম ট্রেন। এই ট্রেনকে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সবুজ পতাকা দেখিয়ে রওনা করেন। এই শ্রমিকরা বর্ডার রোড অর্গানাইজেশন (BRO) এর প্রোজেক্টে ভারত-চিন সীমান্তে কাজ করবে।

মন সোরেন ট্যুইট করে লেখেন, ‘আজ গোটা ভারত আর ঝাড়খণ্ডের জন্য এটি একটি অবিস্মরণীয় মুহূর্ত। ইতিহাসে প্রথমবার শ্রমিক ভাই-বোন নিজেদের অধিকার, গোউরব আর সন্মানের সাথে দেশ নির্মাণের জন্য যাচ্ছে। আজ এর থেকে ভালো অবসর আর কি হতে পারে? এবার আমাদের শ্রমিক ভাই-বোনেরা সীমান্তে দেশ সেবার জন্য যুক্ত হবে। সবাইকে অনেক অনেক শুভকামনা।”

উনি আরও লেখেন, ‘বছর বছর ধরে ঠান্ডায় হাড়হিম করা লেহ এর মতো দুর্গম স্থানে কাজ করতে যাওয়া ঝাড়খণ্ডবাসীদের অনেক সমস্যার সন্মুখিন হতে হয়েছে। আজ দেশ সেবায় গর্ব আর সন্মানের সাথে যাওয়া আমাদের ঝাড়খণ্ডের ভাইদের প্রতিশ্রুতি দিচ্ছি যে, তাদের অধিকারের রক্ষার জন্য এই ভাই সবসময় থাকবে।”

শ্রমিকদের রওনা করার আগে BRO এর সাথে ঝাড়খণ্ড সরকার একটি চুক্তি করেছে। দুমকার শ্রম বিভাগ আর BRO এর মধ্যে এই চুক্তিতে স্বাক্ষর হয়েছে। ওই চুক্তি অনুযায়ী, শ্রমিকদের সমস্য সুবিধা দিতে হবে। তাদের শোষণ করা চলবে না আর তাদের কোনরকম অপব্যবহার করাও চলবে না।

এই অবসরে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, কৃষকদের প্রতি সরকার সংবেদনশীল। আগামী দিনে কোন কৃষক, কোন শ্রমিক অনাহারে মরবে না। দরকার পড়লে আমি নিজের জীবন পর্যন্ত দিয়ে দেব। মুখ্যমন্ত্রী বলেন, সমস্ত শ্রমিকদের তাদের প্রাপ্য অধিকার পাওয়া উচিৎ। আর সেই অধিকারের কথা মাথায় রেখে আমরা BRO এর সাথে চুক্তি করেছি।


এ ক্যটাগরির আরো খবর..