× Banner
সর্বশেষ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের সাক্ষাৎ বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহজান কবিরের জানাযা সম্পন্ন হয়েছে জাটকা উৎপাদন বাড়াতে বিজ্ঞানীদের গবেষণায় সক্রিয় অংশগ্রহণ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মাদক প্রতিরোধে প্রয়োজন বিজ্ঞানভিত্তিক ও টেকসই সমন্বিত উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর বর্তমান সরকার -প্রধানমন্ত্রী পরিবেশ সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহবান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকাদান কার্যক্রম শুরু -স্বাস্থ্যমন্ত্রী হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ায় ইরানে হামলা দুই সপ্তাহ স্থগিত আজ ৮ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে সামরিক প্রস্তাব আটকে দিলো রাশিয়া-চীন

দেশের ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকে ২৪ ঘন্টা স্বাস্থ্য সেবা দেয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ দেশের ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকে ২৪ ঘন্টা স্বাস্থ্য সেবা প্রদান করা হবে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি।

দেশের নিরাপদ মাতৃত্ব, শিশু মৃত্যুহার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে গ্রাম-গঞ্জেও ২৪ ঘন্টা স্বাস্থ্য সেবা প্রদানের বিকল্প নাই। এজন্য কমিউনিটি ক্লিনিকগুলোতে চিকিৎসকসহ সেবা কর্মকর্তা-কর্মচারীদের রাতে নিরাপদ অবস্থানের জন্য উদ্যোগ নেয়া হচ্ছে। আজ রাজধানীর মালিবাগস্ত এনজিও ফোরাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত বাংলাদেশের হাসপাতালগুলোতে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতকরণ সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি।

দেশের স্যানিটেশন ব্যবস্থা তুলে ধরে আলোচকগণের বিভিন্ন তথ্যাদির প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, “দেশের ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের প্রতিটিতে ন্যূনতম ২টি করে ব্যবহারযোগ্য টয়লেট প্রদান করা হয়েছে। এগুলোতে মহিলা ও পুরুষদের জন্য আলাদা করে দেয় হয়েছে। পরিচ্ছন্ন কর্মীর ঘাটতি থাকায় সব ক্লিনিকে সমানভাবে পরিচ্ছন্ন হয়তো নেই। তবে দ্রুতই পর্যাপ্ত পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দেয়া হবে এবং তখন টয়লেটের অপরিচ্ছন্নতাও দূর হবে।

এক পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী জানান, “দেশে বর্তমানে ৭২ ভাগ সরকারি হাসপাতালে উন্নত ও পরিচ্ছন্ন টয়লেট ব্যবস্থা রয়েছে। অবশিষ্ট ২৮ ভাগ টয়লেটের আধুনিকায়ন ও পরিচ্ছন্ন করার উদ্যোগও আমরা হাতে নিয়েছি। এ বছরই বাকী ২৮ ভাগ টয়লেট পরিচ্ছন্ন হবে বলে আশা করছি।


এ ক্যটাগরির আরো খবর..