× Banner
সর্বশেষ
উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত বিমান খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলো বাংলাদেশ ১৫ মার্চের মধ্যে বাজেট প্রস্তাবনা চেয়েছে এনবিআর ঢাকা বিমানবন্দরে আজ ৩৮টি ফ্লাইট বাতিল জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় – হাইকোর্টের রুল নবীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক বাহরাইনে বাংলাদেশির মৃত্যুতে সেদেশের রাজার শোক নড়াইলে পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ডের মহাপরিচালকের সাক্ষাৎ পাকিস্তানে নিরাপত্তা সংকট: ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল যুক্তরাষ্ট্রের

মাহমুদ খান, সিলেট ব্যুরো

১৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
syleht

হবিগঞ্জের বাহুবল উপজেলায় একটি তেলবাহী ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হওয়ার ১৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

২৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল পৌনে ৯টা থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের জানান, বুধবার রাত ৮টার দিকে বাহুবল উপজেলার রাউদগাঁও এলাকায় তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে উদ্ধার কাজ শুরু হয়। দুটি রিলিফ ট্রেনের মাধ্যমে বগিগুলো উদ্ধার করার পর সকাল পৌনে ৯টার দিকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। রেল যোগাযোগ বন্ধ থাকার কারণে আটকে পড়া বিভিন্ন রুটের ট্রেনগুলো ইতোমধ্যে দুর্ঘটনাকবলিত স্থান ক্রস করে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওয়ানা দিয়েছে।

এর আগে, বুধবার রাত ৮টার দিকে সিলেটের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রাউদগাঁও নামক স্থানে তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এরপরই সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে।


এ ক্যটাগরির আরো খবর..