× Banner
সর্বশেষ
জুলিয়ান আলভারেজকে দলে টানতে নতুন কৌশলে বার্সেলোনা, এজেন্টদের সঙ্গে বৈঠক বাবরি মসজিদ তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মনমোহন সিং লিবারহানের মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় আবার ঊর্ধ্বমুখী বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ‘চুক্তি করুন না হলে আত্মসমর্পণ’ -ইরানকে কড়া বার্তা ট্রাম্পের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে প্রাণহানি, দুই দেশেই হামলার তীব্রতা বৃদ্ধি দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত নেপালে ধর্মীয় উত্তেজনা: সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিগুলোর বাস্তবতা ভোর থেকে ঢাকায় বৃষ্টি, তাপমাত্রা কিছুটা কমার আভাস আজ ১৮ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

১০ বিলিয়ন ডলারের সার্বভৌম তহবিলের অনুমোদন

admin
হালনাগাদ: সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদক ;    বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি সহজ করতে ১০ বিলিয়ন মার্কিন ডলারের সার্বভৌম সম্পদ তহবিল (সভরেন ওয়েলথ ফান্ড) গঠনেরপ্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অর্থ বিভাগের এ প্রস্তাব অনুমোদন করা হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদশফিউল আলম জানান, প্রায় সব দেশেই এ ধরনের তহবিল রয়েছে। ১০ বিলিয়ন ডলারের এতহবিল গঠনের বিষয়ে আজ মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছে। বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক চুক্তি, আন্তর্জাতিক দরপত্র, বড় বড় নির্মাণে বিদেশের সহায়তা নিতে হলে এ ডলারের প্রয়োজন হয়। এ ধরনের একটি তহবিল থাকলে এসব কাজ করতে সহজ হবে।

প্রথমে দুই বিলিয়ন ডলার দিয়ে তহবিল শুরু হবে। পরে আগামী পাঁচ বছরে ১০ বিলিয়ন ডলারে উন্নীত করা হবে। প্রথম দুই বিলিয়ন ডলারনেওয়া হবে বৈদেশিক রিজার্ভ থেকে।

সচিব বলেন, বাংলাদেশের বৈদেশিক রিজার্ভ ৩০-৩২ বিলিয়ন ডলার পর্যন্ত হয়।সেখান থেকে দুই বিলিয়ন ডলার নিলে প্রভাব এর পড়বে না। এ বিষয়ে আইন করা হলেতাতে তহবিল ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়েবিস্তারিত উল্লেখ থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..