× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি

রাঙামাটিতে মায়ের কাছে ১০০ টাকা না পেয়ে আত্মহত্যা স্কুলছাত্রীর

Kishori
হালনাগাদ: সোমবার, ৩১ আগস্ট, ২০২০
১০০ টাকা না পেয়ে আত্মহত্যা

মায়ের কাছে ১০০ টাকা চেয়ে না পেয়ে অভিমান করে আত্মহত্যা করেছে কাপ্তাইয়ে জান্নাতুল ফেরদাউস সাথী (১৫)। নিজ বাসায় সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় ১০ম শ্রেণীর এই ছাত্রী।

রবিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টায় রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনার আবাসিক এলাকার এফ এ টাইপ কোয়াটার এলাকায় এ ঘটনা ঘটে। সাথী কেপিএম উচ্চ বিদ্যালয়ের  ছাত্রী। সাথীর বাবা মো. ফারুক সিএনজিচালিত অটোরিকশা চালক।

বান্ধবীর জন্মদিনে উপহার দিতে মায়ের কাছে ১০০ টাকা চেয়ে না পেয়ে অভিমান করে আত্মহত্যা করেছে সে। মেয়ের জন্য প্রতিবেশীর বাসায় গিয়েছিলেন মা ১০০ টাকা ধার করে আনতে। কিন্তু মা আসার আগেই আত্মহত্যা করে বসে সে।

কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত স্কুলছাত্রীর বাবা পেশায় একজন সিএনজি চালক। দরিদ্র পরিবার হওয়ায় সাথীর চাওয়া ১০০ টাকা দিতে ব্যর্থ হয় তারা। এ ঘটনায় সাথী অভিমান করলে তার মা টাকা ধার নেওয়ার জন্য পাশের বাসায় গেলে এ সুযোগে বাড়ির সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় সাথী। এসময় ঘটনাস্থলেই মারা যায় ওই স্কুলছাত্রী।

নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সোমবার (৩১ আগস্ট) সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে কাপ্তাই থানার ওসি জানান।


এ ক্যটাগরির আরো খবর..