× Banner
সর্বশেষ
চোর অপবাদে চোখ উপড়ে ফেলার ৭ মাস: ৯ সন্তান নিয়ে মানবেতর জীবনে জাকির সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু নড়াইলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত কিডনি সুস্থ রাখতে আপনার কী খাওয়া উচিত? ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে – পানিসম্পদ মন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে ইতিবাচক আলোচনা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে সাতবারের এমপি ও তিনবারের মন্ত্রী স্পিকার মেজর হাফিজ, ছিলেন মুক্তিযোদ্ধাও গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে – সড়কমন্ত্রী মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

১০০০ টাকার জালনোটের ছড়াছড়ি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ মার্চ, ২০১৬

মোহাম্মদ আবুল হোসেনঃপ্রতিবছরের ন্যায় এবারের ঢাকার একুশে বইমেলায় অনেক পাবলিশাররা স্টল নিয়েছেন ব্যবসা চাঙ্গা করার জন্য। কিছু কিছু পাবলিশার্সের বই বিক্রয় ভালো হলেও বেশির ভাগ পাবলিশার্সের বিক্রয় তেমন ভালো নয়।

বিক্রয়ে মন্দাভাব। যা কিছু বিক্রয় করে তাও আবার ১০০০ টাকার জালনোটের ছড়াছড়ি। দোকান কর্মচারিরা বই বিক্রি করে টাকা গ্রহণ করেন। তারা এই জালনোট সনাক্ত করতে না পারায় অনেক পাবলিশার্সের গচ্চা দিতে হচ্ছে ১০০০ টাকার জালনোটের।

পাবলিশার্সরা পাওনাদারের টাকা পরিশোধ করতে গেলে তারা ওই জালনোট সনাক্ত করে পাবলিশার্সকে ফেরত দিয়ে দেয়। আবার কোনো কোনো পাবলিশার্স ব্যাংকে টাকা জমা দিতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ জালনোট সনাক্তের পর তা বাতিল করে দেয়।

যারা এই নোট দিয়ে বইমেলা থেকে বই ক্রয় করছে তারা কী জালনোট জালিয়াতি চক্র? নাকি সাধারণ পাঠক? আইন প্রয়োগকারী সংস্থা এদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে পাবলিশার্সরা মনে করেন।


এ ক্যটাগরির আরো খবর..