× Banner
সর্বশেষ
বেনাপোল বন্দরের ৩৭ নম্বর শেডে মিলল নিখোঁজ ১৯ প্যাকেজ ভারতীয় পণ্য ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে জেরিনের মৃত্যু বিদেশি বিনিয়োগ আকর্ষণে আরও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলবে সরকার রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার নির্মাণের উদ্যোগ, নিরাপদ মাংস সরবরাহে জোর চলতি বছরেই প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজি ল্যাব স্থাপন: স্বাস্থ্যমন্ত্রী ছাত্রশিবিরকে বিদায় জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল – স্বাস্থ্যমন্ত্রী বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার – ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা হবে আন্তর্জাতিক মানের সাফারি পার্ক টানা ভারী বর্ষণে ডুবল পাইকগাছা; মৎস্যঘের ও পুকুর ভেসে ব্যাপক ক্ষতি, পানিবন্দী হাজারো মানুষের জনজীবন চরম বিপর্যস্ত

যশোরে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ 

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক

ইছানুর রহমান, যশোর থেকে ফিরে: খেটে খাওয়া সাধারণ মানুষ যাতে করোনাভাইরাসে আক্রান্ত না হয় সেজন্য যশোর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে  মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন।
আজ মঙ্গলবার বিকেলে এসময় উপস্থিত ছিলেন এ্যাডভোকেট সাঈদ কবির হসেন জনি, নুর-ই আলম মিলন সাধারণ সম্পাদক জেলা সেচ্ছাসেবকলীগ।
সৈয়দ মেহেদি হাসান, সাবেক সাধারন সম্পাদক,  জেলা ছাত্রলীগ। সুখেন মজুমদার, সাবেক সভাপতি, জেলা ছাত্রলীগ। আজাহার হোসেন স্বপন, যুগ্নসম্পাদক  জেলা যুবলীগ, এবং জেলা ছাত্রলীগেরর সাবেক নেতা টিপু সুলতান,আমিরুল ইসলাম শান্ত, আবুল এহসান সুজন, ওহিদুল ইসলাম, উজ্জল হোসেন, মাহামুদুল হাসান সুমন,আ: হালিম,আব্দুর রাজ্জাক রাজু, এস এম রয়েল, সাগর দত্ত, শরিফুল ইসলাম প্রমুখ।
এসব বিতরণ কালে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, করোনা ভাইরাস সংক্রমণ দেশে যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আমরাও করোনা সচেতনতায় যশোরের খেটে খাওয়া সকল পেশাজীবীদের ও সাধারণ মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছি। যাতে তারা পরিবার পরিজন সহ নিজেকে করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করতে পারে। তাদের ঝুঁকি মুক্ত রাখতে এটা আমাদের স্বল্প একটি প্রায়াস।


এ ক্যটাগরির আরো খবর..