নওগাঁ প্রতিনিধি: করােনা ভাইরাস রােধে নওগাঁয় জেলা প্রশাসন, পুলিশ ও সেনা বাহিনীর সঙ্গে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক হারুন অর রশীদের সভাপতিত্বে নওগাঁর পুলিশ সুপার আবদুল মানান মিয়া, বগুড়া সেনানিবাসের ২৬ পদাতিক বিগ্রেডিআর লে: কর্ণেল হাসান, নওগাঁ হাসপাতালের তত্বাবধায়ক ডা: মােমিনুল হক, সিভিল সার্জন আখতারুজ্জামানসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় করােনা ভাইরাস রােধে হােম কারারটাইনে না থাকা ব্যক্তি ও জনসচেতনতায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে মাঠ পর্যায়ে সহযােগিতা করবে সেনা সদস্যরা। এ ছাড়াও প্রয়ােজন ছাড়া জনসাধারণদের নিত্য প্রয়ােজনীয় খাদ্য, সবজি ও ঔষধের দােকান ছাড়া সকল প্রকার দােকান বন্ধ, যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।




