× Banner
সর্বশেষ
ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা বছিলা লঞ্চঘাট ও শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস,লঞ্চ চলাচলের সময়সূচি ঘোষণা জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক প্রকাশ এখন থেকে প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে – ভূমিমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জাতীয় সংসদেই হবে – স্বরাষ্ট্রমন্ত্রী ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা- সড়ক পরিবহন মন্ত্রী জনগণের আস্থা অর্জনই ডাক বিভাগের প্রধান লক্ষ্য -আইসিটি মন্ত্রী মেঘনার ভাঙনে অনেক মানুষ নিঃস্ব,৬২ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের – পানিসম্পদ মন্ত্রী

ডেস্ক

আচমকা কেন বন্ধ মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
হোয়াটসঅ্যাপে

ব্যক্তিগত এবং গ্রুপ চ্যাটে ব্যবহারকারীরা কোনো মেসেজ দিলেও তা যাচ্ছে না। একইভাবে তারা নতুন কোনো মেসেজও পাচ্ছেন না।

ওয়েবসাইট বিভ্রাট শনাক্তকরণ ডাউন ডিটেকটর এ তথ্য নিশ্চিত করে জানায়, হোয়াটসঅ্যাপের কয়েক হাজার ব্যবহারকারী বিভিন্ন মাধ্যমে এমন ত্রুটির কথা জানিয়েছেন।

আচমকা মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে ব্যবহারকারীরা। এদিকে বিভিন্ন অফিসের কাজের ক্ষেত্রেও এই পরিষেবা ব্যবহার করা হয়। সেক্ষেত্রে কাজে বিঘ্ন হওয়ায় দেশ জুড়ে ব্যবহারকারীরা অভিযোগ জানাতে শুরু করেন। সমস্যায় পড়েন কোটি কোটি গ্রাহক।

তবে এই ঘটনায় গ্রাহকদের আশ্বস্ত করেছে মেটা। একটি বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, তারা বিষয়টি জেনেছে এবং যত দ্রুত সম্ভব এ সেবা ঠিক করার চেষ্টা করছে।

হোয়াটসঅ্যাপে সমস্যা হলেও মেটার মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে কোনো সমস্যা হচ্ছে না।


এ ক্যটাগরির আরো খবর..