× Banner
সর্বশেষ
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে নতুন সরকারের মন্ত্রীদের শপথ বেনাপোল বিজিবি অভিযানে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার

হোম টেক্সটাইল ফেয়ারে ব্যাপক সাড়া

admin
হালনাগাদ: বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬

অর্থনৈতিক প্রতিবেদক: জার্মানির ফ্রাঙ্কফুর্টের হোম টেক্সটাইল ফেয়ারে অংশগ্রহণকারী বাংলাদেশি কোম্পানিগুলো ব্যাপক সাড়া পেয়েছে।

১২ থেকে ১৫ জানুয়ারি চার দিনব্যাপী অনুষ্ঠিত বিশ্বের সর্ববৃহৎ এ হোম টেক্সটাইল প্রদর্শনীতে বাংলাদেশের ২১টি কোম্পানি অংশগ্রহণ করে। এর মধ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মাধ্যমে ১১টি এবং সরাসরি নিজস্ব ব্যানারে অংশগ্রহণ করে ১০টি কোম্পানি। বিশ্বের সর্ববৃহৎ এ হোম টেক্সটাইল প্রদর্শনীর আয়োজন করে মেসি ফ্রাঙ্কফুর্ট। প্রতিবছর জানুয়ারিতে জার্মানির ফ্রাঙ্কফুর্টে এ প্রদর্শনীর আয়োজন করা হয়ে থাকে।

এবার সারা বিশ্ব থেকে প্রায় ২ হাজার ৮৬৬টি প্রতিষ্ঠান এবং ৬৯ হাজার দর্শক এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেন বলে জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান মেসি ফ্রাঙ্কফুর্টের বাংলাদেশের প্রতিনিধি রুমানা আফরুজ।

তিনি জানান, আন্তর্জাতিক টেক্সটাইল শিল্পে এই মেলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মেসি ফ্রাঙ্কফুর্ট প্রতিবছরই এ প্রদর্শনীর আয়োজন করে থাকে। ২০১৭ সালের ১০ থেকে ১৩ জানুয়ারি এ প্রদর্শনীর আয়োজন করা হবে।

এদিকে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ইউনিলাইন টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক শাহ এস আলম জানান, তারা বিশ্বে হোম টেক্সটাইল রপ্তানি করে থাকে। মেসি ফ্রাঙ্কফুর্ট মেলাতে বিগত ৮ বছর যাবৎ অংশগ্রহণ করে আসছে তাদের কোম্পানিটি। এ মেলায় তারা ক্রেতাদের ভালো সাড়াও পান। ইউরোপ, আমেরিকা ছাড়াও মেলায় আফ্রিকা ও অস্ট্রেলিয়া থেকে দর্শকরা  আসেন। এ জন্য এ প্রদর্শনীটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ টেরিটাওয়েল অ্যাসোসিয়েশনের সভাপতি মেহবুব হোসেন বলেন, ‘এবার প্রথম আমরা জার্মানির ফ্রাঙ্কফুর্টের এই হোম টেক্সটাইল প্রদর্শনীতে অংশ নিয়েছি। প্রদর্শনীতে নতুন কিছু ক্রেতার সঙ্গে পরিচয় হয়েছে। আশা করছি ভবিষ্যতে এটি ভালো ফল বয়ে আনবে।’

ইপিবি গবেষণা কর্মকর্তা রহিমা আকতার বলেন,  ‘এবার ফ্রাঙ্কফুর্টের হোম টেক্সটাইল মেলায় বেশ সাড়া পড়েছে। তবে অংশগ্রহণকারীরা কী পরিমাণ রপ্তানি আদেশ পেয়েছে, তা এখনো হিসাব করা হয়নি। আমরা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর কাছে তথ্য চেয়েছি।  তারা ওই তথ্য দিলে তা বলা সম্ভব হবে।’

 


এ ক্যটাগরির আরো খবর..