× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

শার্শায় ইতালি ফেরত আব্দুর রশিদকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৬ মার্চ, ২০২০
নওগাঁয় ৪৪ জন হোমে

আঃজলিলঃ(শার্শা যশোর)প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার টেংরা গ্রামের ইতালি ফেরত এসএম আব্দুর রশিদ (৫৩) কে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে।

ইতালি থেকে ফিরে আসা আব্দুর রশিদ শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের মেঠো পাড়ার মৃত রাহাতুল্লার ছেলে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুপ আলী বলেন, আব্দুর রশিদ ১৩ই মার্চ ইতালি থেকে বিমান যোগে আবুধাবী বিমান বন্দরে অবতরণ করার পর বাংলাদেশ এয়ার লাইন্সে করে দেশে ফিরে আসেন। শনিবার সন্ধ্যায় জামতলা বাজারে তাকে ঘুরাঘুরি করতে দেখে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তাকে খবর দেন।

প্রশাসন রাতেই তাকে বাইরে ঘুরা ফেরা না করার জন্য কঠোর নির্দ্দেশনা দেনন।এবং আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন তাকে। সার্বক্ষনিক তার গতি বিধি লক্ষ্য করার জন্য ২জন স্বাস্থ্য সহকারীকে সর্তক রাখা হয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তা জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন, ইতালি থেকে ফিরে আশা আব্দুর রশিদকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন এ ব্যাপারে সজাগ রয়েছে। এদিকে ইতালি থেকে গ্রামে ফিরে আসার খবর এলাকায় ছড়িয়ে পড়লে মানুষজন ভীতসন্ত্রস্থ্য হয়ে পড়ে।, সে যাতে ১৪দিনের আগে বাড়ির বাইরে আসতে না পারে সে ব্যাপারে প্রশাসনের নজরদারি বাড়ানোর জন্য এলাকাবাসি দাবি করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..