× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

বাশাইলে হেমন্তকালীন কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

দিনেশচন্দ্র জয়ধরঃ বাশাইল সাহিত্য সংসদের উদ্যোগে হেমন্তকালীন কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত। বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলাধীন বাশাইল সাহিত্য সংসদের আয়োজনে হেমন্তকালীন কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি কবি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন কবি ও সাহিত্যিক স্বরচিত কবিতা আবৃত্তি এবং সাহিত্য আলোচনা করেন।

সাহিত্যসভায় জ্ঞানগর্ভ সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ করেন বিশিষ্ট সাহিত্যিক, নাট্যজন কবি অবিচল মান্নান, সাহিত্যিক মহাদেব বসু, ডি. কে. আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক উদয়ন মিত্র, কবি সুশান্ত কুমার দাস, সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজের প্রভাষক দিনেশচন্দ্র জয়ধর, বাকাই নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পার্থ সারথি হালদার, বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শামীমা সুলতানা দীনা, ছোট বাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংগীত শিল্পী ও কবি মৌসুমী আক্তার, কবি রুবেল মুন্সী, জনাব জাকির হোসেন, জনাব এনামুল হক লিটন, মো. শাহআলম, জনাব সাইফুল ইসলাম লিটন, হরেকৃষ্ণ রায় পলাশ ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীবৃন্দ।

পরিশেষে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী পলাশ মজুমদার ও মৌসুমী আক্তার।


এ ক্যটাগরির আরো খবর..