× Banner
সর্বশেষ
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর

শান্তিনগরেই শেষ হেফাজতের মার্কিন দূতাবাস ঘেরাও

admin
হালনাগাদ: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির প্রতিবাদে হেফাজতে ইসলামের মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ বুধবার দুপুরে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, হেফাজতের নেতাকর্মীরা মার্কিন দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে রাজধানীর বায়তুল মোকাররম থেকে মিছিল নিয়ে রওনা দেয়। পল্টন, বিজয়নগর, কাকরাইল হয়ে মিছিলটি শান্তিনগরে এসে পুলিশি বাধার মুখে পড়ে।

এরপর পুলিশের সঙ্গে আলোচনা সাপেক্ষে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সভাপতি মাওলানা নূর হোছাইন কাসেমীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল স্মারকলিপি দেওয়ার জন্য মার্কিন দূতাবাসের উদ্দেশে রওনা দেয়। প্রতিনিধিদলে আরো ছিলেন মাওলানা মাহফুজুল হক, মাওলানা আহমদ আবদুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা ফজলুল করীম কাসেমী।

ঘটনাস্থলে উপস্থিত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আনোয়ার হোসেন বলেন, হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলন এর আগেও বিভিন্ন কর্মসূচি পালন করেছে। আগের সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

গত ৭ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন ট্রাম্প। ট্রাম্পের এ সিদ্ধান্তের প্রতিবাদে সারা বিশ্বের মুসলিম জনগোষ্ঠী ক্ষোভ প্রকাশ করছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও ইসলামী দলগুলো বিক্ষোভ দেখিয়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণার সিদ্ধান্তটি বেশ পুরোনো। ১৯৯৫ সালেই মার্কিন কংগ্রেস অনুমোদিত এক আইনে ইসরায়েলের মার্কিন দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করার নির্দেশ দেওয়া হয়। তবে সাবেক সব প্রেসিডেন্টই ক্ষমতায় থাকাকালীন ওই প্রক্রিয়া বিলম্বিত করার সিদ্ধান্ত নেন।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর একই পথে হেঁটেছিলেন ট্রাম্পও। তবে এবার বেঁকে বসেন তিনি। গত বুধবার জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন।

১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। পরে ১৯৮০ সালে তারা পূর্ব জেরুজালেমকে অধিগ্রহণ করে নেয় এবং ইসরায়েলের অংশ হিসেবে ঘোষণা করে। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী ওই অঞ্চলকে দখলকৃত হিসেবেই বিবেচনা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..