× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

হৃদরোগ তাড়াতে রসুন

admin
হালনাগাদ: সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: সাধারণত রান্নার উপকরণ হিসেবেই রসুন পরিচিত। প্রাকৃতিক রোগ প্রতিকারক হিসেবেও এর নাম রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দিনে প্রাপ্তবয়স্কদের দুই কোয়া ও শিশুদের ক্ষেত্রে একটি কোয়ার অর্ধেক বা চারভাগের একভাগ খাওয়া উচিত। খাবারকে সুস্বাদু করা ছাড়াও রসুনের নানারকম ভেষজ গুণাবলি রয়েছে যা সুস্থ থাকার পক্ষে সহায়ক।

এক এক করে বলা যায়, রসুন গর্ভকালীন শিশুর ওজন বাড়াতে সাহায্য করে। বুকের ইনফেকশন ও কফ সারায়। শীতকালে রসুন খুব উপকারী খাবার। কারণ, এটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে।

একইসঙ্গে ঠাণ্ডা ও ফ্লু প্রতিরোধ করে। উচ্চমানের আয়োডিন সমৃদ্ধ হওয়ায় হাইপারথাইরয়েডের প্রাকৃতিক পথ্য হিসেবে কাজ করে। একটি তথ্য অনেকেরই অজানা, রসুনে ভিটামিন সি-ও রয়েছে।

মেডিকেল গবেষণায় দেখা গেছে, প্রতিদিন রসুন খেয়ে হৃদরোগ এড়ানো সম্ভব। রসুন খাওয়ার ফলে ধমনীর গায়ে লেগে থাকা প্লেক দূর হয়।

রসুনের এলিসিন নামক সালফিউরিক উপাদান প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। ভিটামিন বি-সিক্স থাকায় রসুন নতুন কোষ জন্মাতে সাহায্য করে।

এছাড়া ব্লাডার ক্যানসার, প্রোস্টেট ক্যানসার, স্তন ক্যানসার, কোলন ও পাকস্থলির ক্যানসার প্রতিরোধে সহজলভ্য উপাদান রসুন।


এ ক্যটাগরির আরো খবর..