× Banner
সর্বশেষ
বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩ লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি প্রকাশিত হল প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকুয়ো বিভ্রম’

যোগী পিকেবি প্রকাশ

হৃদরোগ কি? ঔষধ ছাড়াই হৃদরোগ দূর করুন। জেনে নিন খাদ্যভ্যাস ও যোগাভ্যাস

Kishori
হালনাগাদ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
ঔষধ ছাড়াই হৃদরোগ দূর করুন

আজ বিশ্ব স্ট্রোক দিবস। সারা বিশ্বে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলো স্ট্রোক। কিছু সাধারণ অভ্যাস স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। বিশ্বে প্রতি বছরই প্রায় দেড় কোটি মানুষ স্ট্রোকে আক্রান্ত হচ্ছে (প্রতি ৬ সেকেন্ডে ১জন) যার ৪০% কোন প্রকারের চিকিৎসা শুরুর আগেই বা চিকিৎসা শুরুর সংক্ষিপ্ত সময়ের মধ্যে মারা যান, এক তৃতীয়াংশ মানুষ স্থায়ী বিকলাংগতা নিয়ে প্রায় অর্থহীন বিভীষিকাময়, কষ্টকর জীবন যাপন করতে বাধ্য হন, স্ট্রোকে আক্রান্ত খুব কম মানুষই স্বাভাবিক জীবন ধারায় শামিল হতে পারেন।

আমাদের দেশের প্রতি ছয় জনে এক জন স্ট্রোকে আক্রান্ত হয়। আর দেশে স্ট্রোকে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ। বিপুল সংখ্যক এই রোগীর চিকিৎসায় প্রয়োজন ১ হাজার ৬০০ জন নিউরোসার্জন, দেশে আছেন মাত্র ২১২ জন নিউরোসার্জন। তাই দুরারোগ্য ব্যধি হৃদরোগ সম্পর্কে যোগবিদ্যার আলোকে জেনে নেই। শুধু এলোপ্যাথি ও হোমিওপ্যাথি চিকিৎসার ওপর ভরসা না করে যোগাভ্যাস ও খাদ্যাভ্যাস এর মাধ্যমে নিজেকে নিরোগ রাখার চেষ্টা করি।

হৃদপিণ্ড কি?

আমাদের সাড়ে তিন হাত শরীরে ৫ ইঞ্চি লম্বা ও সাড়ে তিন ইঞ্চি প্রশস্ত ক্ষুদ্র হৃদযন্ত্রটি দেহ পরিচালনার প্রধান ইঞ্জিন। এই ইঞ্জিনের সাথে দেহ-কারখানার সমস্ত কিছুর যোগসূত্র আছে। এই যন্ত্রটি দেহের সর্ব্বোচ্চস্থান মস্তিস্ক হইতে পায়ের আঙ্গুল পর্যন্ত সর্বত্র বিশুদ্ধ রক্ত সরবরাহ করে।

হৃদরোগের কারণঃ

১. অতিরিক্ত খাবার গ্রহণের ফলে পাকস্থলী অতিক্রিয় হয়ে আকার বেড়ে যায়। পাকস্থলী ও হৃদযন্ত্রের মাঝে ব্যবধান মাত্র একটি ক্ষুদ্র মাংসপেশীর। পাকস্থলী বড় হওয়ার কারণে হৃদযন্ত্রের উপরে চাপ সৃষ্টি করে, হৃদযন্ত্রের ক্রিয়ায় বাঁধা সৃষ্টি করে। এরফলে হৃদরোগ হয়।

২. কোষ্ঠবদ্ধতার কারণে অন্ত্রে মল পচিয়া রক্ত দুষিত হয়। এই দুষিত রক্তের বীজাণু হৃদযন্ত্রের কোমল মাংসপেশীকে আক্রমণ করে দুর্বল করে দেয়।

৩. ক্রোধের কারণে শরীরের শক্তি বা উত্তেজনা অসম্ভব রকমে বেড়ে যায়, আমাদের চোখ মুখ আরক্ত হইয়া উঠে। এমন অধিক শক্তি উৎপাদনের জন্য হৃদপিণ্ডকে অত্যধিক সক্রিয় হইয়া অত্যধিক রক্ত সরবরাহ করিতে হয়। এই অতিক্রিয় হইয়া হৃদপিণ্ড ক্রমশ দুর্বল হয়ে যায়।

৪. অতিরিক্ত আমিষ খাদ্য এবং ঘি, মাখন, ছানা, সন্দেশ, লুচি, হালুয়া প্রভৃতি খাদ্য গ্রহণে রক্তের প্রয়োজনীয় ক্ষারভাগ নষ্ট হয় এবং রক্তে অত্যাধিক অম্লবিষ সঞ্চিত হয়। ঐ বিষে রক্তবাহী শিরাগুলি সংকুচিত হয়, হৃদযন্ত্রের ক্রিয়া দুর্বল হয়; ফলে স্বাভাবিক রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়ে হৃদরোগ সৃষ্টি হয়।

৫. অতিরিক্ত চর্বি সৃষ্টি হইলে হৃদযন্ত্রের পরিচালক স্নায়ুগুলিতেও ঐ চর্বি সঞ্চিত হয় এবং ইহার ফলে হৃদযন্ত্র আর স্বাভাবিকভাবে স্পন্দিত হইতে পারে না, ফলে সারা দেহে রক্ত সরবরাহ করিতে পারে না, হৃদরোগ হয়।

৬. অতিরিক্ত পরিমানে চা, কফি, তামাক, সিগারেট, মদ, আফিম ইত্যাদি মাদকদ্রব্য খাওয়ার ফলে উহার বিষে স্নায়ু, গ্রন্থি, ধমনী প্রভৃতি দেহের সমুদয় যন্ত্র দুর্বল ও অবসন্ন হইয়া পড়ে। ফলে হৃদযন্ত্রেরও স্বাস্থ্য ক্ষুন্ন হয়, হৃদযন্ত্রের কার্যকারিতার ব্যাঘাত সৃষ্টি হয়।

৭. রক্তচাপ বৃদ্ধি, বেরিবেরি, নিউমোনিয়া, প্লুরিসি, উপদংশ, বাঁট, যক্ষা প্রভৃতি রোগের ফলেও হৃদরোগ হতে পারে।

হৃদরোগের যৌগিক চিকিৎসায় খাদ্যাভ্যাস ও যোগাভাসঃ

সকালেঃ প্রত্যহ কোষ্ঠ পরিস্কারের ব্যবস্থা করা। ভোরেঃ ৪০০মিলি লিটার উষ্ণ গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান।

যোগমুদ্রা ৬ বার, সহজ বিপরীতকরণী ৩ মিনিট, পবণ মুক্তাসন ৪ বার, সহজ প্রাণায়াম ১,২,৩ প্রত্যেকটি ২ মিনিট। সহজ অগ্নিসার, ভ্রমণ প্রাণায়াম।

দুপুরেঃ স্নানে বসিয়া সহজ অগ্নিসার ৩০ বার, সহজ প্রাণায়াম ৩ ও ৭ প্রত্যেকটি দুই মিনিট। অগ্নিসার ধৌতি ১ নং ১০ বার।

বিকালেঃ ভ্রমণ প্রাণায়াম।

সন্ধ্যায়ঃ পবণ মুক্তাসন, সহজ বিপরীতকরণী, সহজ প্রাণায়াম ১,২,৩; সহজ অগ্নিসার ৩০বার, ভ্রমণ প্রাণায়াম।

রোগাক্রন্ত অবস্থায় শবাসনে শ্বাস-প্রশ্বাসের তালে তালে শ্বাস ত্যাগ ও শ্বাস গ্রহণ ইচ্ছাপূর্বক একটু দীর্ঘ করিবে তাহা হইলে অল্প সময়েই শ্বাস কষ্ট লাঘব হইবে। একখানি ভিজা তোয়াল বুকের উপর রাখিবে। ১৫/২০মিনিট অন্তর ঐ ভিজা তোয়ালের শীতলতার স্পর্শে হৃদযন্ত্রের অস্বাভাবিক স্পন্দন দ্রুত হ্রাস পাইবে।

খাদ্যবিধিঃ

হৃদরোগীর একসঙ্গে বেশি পরিমাণ খাবার গ্রহণ করা উচিত নয়।

প্রত্যহ জল সাথে কিঞ্চিত লেবুর রস মিশাইয়া পান করিবে। জল কিংবা দুধের সহিত দিনে ৩/৪ বার ছোট এক চামচ মধু মিশিয়ে খাবে।

সকালেঃ খাবার নিষিদ্ধ

দুপুরেঃ অল্প পরিমানে গ্রহণ করিবে।

বিকেলেঃ রসালো ফল

রাতেঃ দুধ ও ফল ছাড়া(কলা বাদে) অন্যকোন খাদ্য গ্রহণ করিবে না।

নিষিদ্ধ খাবারঃ মাছ, মাংস, ডিম, গুরুপাক খাদ্য, তৈল, ঘিয়ে তৈরি খাবার, ছানা এবং ছানার তৈরি খাবার, রসগোল্লা, সন্দেশ প্রভৃতি আমিষ জাতীয় খাদ্য। কাচা লবণ নিষিদ্ধ। শাক-সব্জি খাবে, ভাত-রুটি কম খাবে।


এ ক্যটাগরির আরো খবর..