× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

হুমকিতে শিক্ষিকা কনিকার দুই অক্ষরে পদত্যাগ

Kishori
হালনাগাদ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
হুমকিতে শিক্ষিকা কনিকার দুই অক্ষরে পদত্যাগ

শিক্ষার্থীদের এক দফার আন্দোলন ও অজ্ঞাতনামা ব্যক্তিদের হুমকির মুখে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার সরিকল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষিকা কনিকা মুখার্জী।

বুধবার দুপুরে স্কুলের প্রধান শিক্ষক মো. ইব্রাহীম জানান, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে স্কুলের জীব বিজ্ঞান বিভাগের সিনিয়র সহকারি শিক্ষিকা কনিকা মুখার্জীর স্বাক্ষরিত পদত্যাগ পত্রটি হাতে পেয়েছি। তবে একটি সাদা কাগজের ওপরে ও নিচে দাগ কাটা মাত্র দুইটি ওয়ার্ডের ‘পদত্যাগ করলাম’ লেখা পদত্যাগ পত্রটি অফিসিয়ালভাবে গ্রহণযোগ্য কিনা সে বিষয়ে কোন সদূত্তর দিতে পারেননি প্রধান শিক্ষক। এমনকি উপজেলা শিক্ষা কর্মকর্তাও এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, গত কয়েকদিন ধরে অজ্ঞাতনামা ব্যক্তিরা হিন্দু সম্প্রদায়ের ওই শিক্ষিকার সাকোকাঠী গ্রামের বাড়িতে গিয়ে পদত্যাগের জন্য বিভিন্নধরনের হুমকি প্রদর্শন করে আসছিলেন। যেকারণে হুমকির মুখে পরিবারের সদস্যদের অনুরোধে সহকারি শিক্ষিকার পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কনিকা মুখার্জী।

বাড়িতে গিয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের হুমকির বিষয়ে কিছুই জানেন না জানিয়ে আন্দোলনরত একাধিক শিক্ষার্থীরা বুধবার সকালে জানান, অতিসম্প্রতি নবম শ্রেনীর পাঠদানের সময় শিক্ষিকা কনিকা মুখার্জী এক ছাত্রকে বিদ্যাশিক্ষায় অমনোযোগি হওয়ায় আবু সাঈদের মতো সন্ত্রাসী হবে নাকি, এমন কটুক্তি করে।

বিষয়টি পুরো স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা সহকারি শিক্ষিকা কনিকা মুখার্জীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন। তবে শিক্ষার্থীদের অভিযোগ সঠিক নয়, দাবি করলেও আর কোন বিষয়ে কথা বলতে রাজি হননি সিনিয়র সহকারি শিক্ষিকা কনিকা মুখার্জী।


এ ক্যটাগরির আরো খবর..