× Banner
সর্বশেষ
মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

হুবহু লাদেনের চেহারের সঙ্গে মিল এমন পাথরের সন্ধান

admin
হালনাগাদ: রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯

সাগর পাড়ে হাঁটতে বের হয়েছিলেন এক মহিলা। হঠাৎ তার সামনে দেখতে পেলেন একটি ঝিনুক। যেটি দেখতে কিনা একেবারে ওসামা বিন লাদেনের মতো। ইংল্যান্ডের ইস্ট সাসেক্সের উইনসেলসিয়া সৈকতে ভিন্ন রকম এই ঝিনুকটি দেখতে পান ডেবরা অলিভার। এটি চোখে পড়ার পরেই তার মধ্যে আগ্রহ বাড়ে। ওই দিন ছিল ৬২ বছর বয়সী ওই ব্রিটিশ মহিলার ৪২তম বিবাহবার্ষিকী। যে কারণে তিনি কিছুটা উৎসব মেজাজে ছিলেন।

একেবারে অদ্ভুত এই ঝিনুকটি দেখেই তার মুখে হাসি ফুটে ওঠে। পরে লাদেনের চেহারার সঙ্গে মিল থাকায় এটি নিয়ে তার মধ্যে একটা রহস্য তৈরি হয়। স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দিতে সেটিকে কুড়িয়ে নেন তিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঝিনুকটির ছবিও ইতিমধ্যে শেয়ার করেছেন ডেবরা। সেখানে তিনি জানিয়েছেন, সৈকতে অসংখ্য নুড়িপাথর ও ঝিনুকের ওপর দিয়ে হাঁটছিলেন তিনি। হঠাৎ দেখতে কিছুটা ভিন্ন চেহারার একটি ঝিনুক চোখে পড়ে তার। সেটি হাতে তুলে নিয়েই একেবারে অবাক হয়ে যান ডেবরা। এতে যেন নিপুণ হাতে খোদাই করা হয়েছে লাদেনের মুখাবয়ব।

ঠাট্টার সুরে এ মহিলা বলেন, মজার ব্যাপার হল- এই ‘লাদেনকেও’ সমুদ্রেই ফেলে দেওয়া হয়েছিল। ফলে তার আশঙ্কা কোনও ভাবে পাথর হয়েই লাদেনের কঙ্কাল ভেসে আসেনি তো!

প্রসঙ্গত, গত ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন কমান্ডো হামলায় নিহত হন আল কায়েদা নেতা প্রধান ওসামা বিন লাদেন। পরে তার মরদেহ একটি ভারী পাথরে বেঁধে আরব সাগরে ভাসিয়ে দেওয়া হয় বলে মার্কিন সেনাবাহিনীর তরফে জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..