× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

হীরা বা সোনা নয়, ছাগলের চামড়ার জুতার দাম ৪৩ লাখ টাকা

Kishori
হালনাগাদ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
ছাগলের চামড়ার জুতা

হীরা বা সোনা দিয়ে নয়, ছাগলের চামড়া দিয়ে তৈরি সাধারণ মানের জুতা। মানে সাধারণ হলেও আড়াইশ’ বছরের পুরনো এই জুতা বিক্রি হয়েছে ৫১ হাজার ডলারে অর্থাৎ ৪৩ লাখ টাকায়। সংগ্রহে রাখার জন্য লাখ লাখ টাকায় এ জুতাজোড়া যিনি কিনেছেন তার নাম প্রকাশ করা হয়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ফ্রান্সের সর্বশেষ রানি মারি-আনতোয়ানেতের জুতজোড়া রবিবার নিলামে উঠানো হয়। ১০-১২ হাজার ডলার পর্যন্ত দাম উঠতে পারে, এমনটাই ধারণা ছিল অনসেন্ট নিলাম হাউসের কর্মকর্তাদের। কিন্তু নিলামে তোলার পর সারা বিশ্ব থেকে ডাক উঠতে থাকে। শেষ পর্যন্ত তা বিক্রি হয় ৫১ হাজার ডলারে অর্থাৎ ৪৩ লাখ টাকায়। সাদা রংয়ের, আট দশমিক আট ইঞ্চি লম্বা এ জুতা ছাগলের চামড়া দিয়ে তৈরি। কিছুটা উঁচু হিলের এ জুতার উপরের অংশটি রিবন দিয়ে সাজানো।

দেশটির ষোড়শ রাজা লুই এর স্ত্রী মারি-আনতোয়ানেতে ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানি ছিলেন। বছর দুয়েক আগে রানির ব্যবহৃত অলংকারও নিলামে তোলা হয়েছে। এর কয়েকটি কয়েক মিলিয়ন ডলারে বিক্রি হয়।


এ ক্যটাগরির আরো খবর..