× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

হিলারি ক্লিনটন সুস্থ ও দায়িত্ব পালনে প্রস্তুত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৬

নিউজ ডেস্কঃ হিলারি ক্লিনটন সুস্থ আছেন এবং মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন তাঁর চিকিৎসকরা।

হিলারির নির্বাচনী প্রচারের পক্ষ থেকে একটি বিবৃতিতে সর্বশেষ এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডেমোক্রেটিক দল থেকে মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থীর নিউমোনিয়া শনাক্ত করার পর তাঁর উন্নতি হচ্ছে।

এদিকে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দল থেকে মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও তাঁর স্বাস্থ্যবিষয়ক তথ্য প্রকাশ করেছেন।

হিলারি ক্লিনটনের সহকারীরা জানিয়েছেন, বৃহস্পতিবার তিনি নির্বাচনী প্রচারে ফিরবেন।

হোয়াইট হাউসে যাওয়ার দৌড়ে হিলারি ও ট্রাম্প দুজনই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রার্থী। স্বাস্থ্যবিষয়ক তথ্য প্রকাশের ব্যাপারে চাপ রয়েছে তাঁদের ওপর।

গত ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলায় নিহতদের স্মরণ অনুষ্ঠানে হিলারি অসুস্থ হয়ে পড়লে মার্কিন নির্বাচনে স্বাস্থ্য বিষয়টি রাজনৈতিক পরিমণ্ডলে জায়গা করে নেয়।

গত বুধবার হিলারির প্রচারণা দল থেকে বলা হচ্ছে, পুরো স্বাস্থ্যের পরীক্ষা করে তাঁর চিকিৎসক সব স্বাভাবিক পেয়েছেন এবং তিনি মানসিকভাবে অত্যন্ত সুস্থ আছেন।

চিকিৎসক ডা. লিসা বারডাক বলেন, ‘অ্যান্টিবায়োটিকস ও বিশ্রামের মাধ্যমে তিনি (ক্লিনটন) সেরে উঠছেন।’ গত শুক্রবার তাঁর বুকের একটি স্ক্যান করা হয়েছে। এতে দেখা যায়, হালকা, অসংক্রামক ব্যাকটেরিয়ার নিউমোনিয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..