“হিন্দু হিন্দু ভাই-ভাই -বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা চাই” কলকাতায় বিক্ষোভ কর্মসূচি পালিত

“হিন্দু হিন্দু ভাই-ভাই -বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা চাই” কলকাতায় বিক্ষোভ কর্মসূচি পালিত
ভারতের কোলকাতায় “হিন্দু হিন্দু ভাই-ভাই – বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা চাই” শ্লোগানের মধ্যদিয়ে দীপু হত্যা এবং বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার দাবিতে কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশন দপ্তরে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালিত হল। মারমুখী পুলিশের লাঠিচার্জে একজন মহিলা গুরুতর আহত।
আজ ২৩ ডিসেম্বর মঙ্গলবার বঙ্গীয় হিন্দু জাগরন মঞ্চের উদ্যোগে দীপু হত্যার প্রতিবাদে কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশন চত্ত্বর ছিলো উত্তপ্ত।
আজকের বিক্ষোভে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে এতে অনেকে আহত হয়েছেন এরমধ্যে একজন মহিলাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ৩জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে।
 আজকের বিক্ষোভ মিছিল শুরু হয়েছিল শিয়ালদহ থেকে। মিছিলের শ্লোগান ছিলো ‘হিন্দু হিন্দু ভাই-ভাই – বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা চাই’। মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে আজ মারমুখী মনোভাব ছিলো। হাতে গেরুয়া ধ্বজ পরনে ধুতি গলায় রুদ্রাক্ষের মালা কপালে রক্ত চন্দনের টিপ চোখেমুখে কঠিন প্রত্যয়ের হাতছানি। সাধুসন্ত এবং হিন্দু ঐক্যের এক মিলিত অগ্রযাত্রায় পুলিশকে হিমসিম খেতে হয়েছে।
বিক্ষোভ মিছিলের উদ্দেশ্য ছিল কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশন অফিস। পুলিশ ত্রিস্তরীয় ব্যারিকেড দিয়ে পুরো হাইকমিশন অফিস ঘিরে রেখেছিল। কিন্তু বিক্ষোব্ধ জনতা প্রথম ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে গেলে পুলিশ সতর্ক হয়ে যায় এবং দ্বিতীয় ব্যারিকেডে পৌঁছলে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহনকারীদের মধ্যে সাধুসন্ত এমনকি এক মহারাজের উপরও পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করে। এতে ক্ষিপ্ত হয়ে সাধুদের বলতে শোনা গেছে এপারের মমতা পুলিশের সাথে মোল্লা ইউনুসের পুলিশের কোন পার্থক্য নেই।
আজকের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে পঃবঙ্গের বিরোধী দলের নেতা জনপ্রিয় জননেতা শুভেন্দু অধিকারী আগামীকাল সীমান্ত এলাকার বিভিন্ন রাস্তা সাময়িক অবরোধের ডাক দিয়েছেন এবং আগামী ২৬শে ডিসেম্বর বৃহত্তর লোক সমাগম করে পুনরায় উপ- হাইকমিশন অফিসে বিক্ষোভ এবং উপ হাইকমিশনারকে স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।