চট্টগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের চট্টগ্রাম জেলা কমিটি ও এর সকল অঙ্গ সংগঠন সমূহ বিলুপ্ত ঘোষণা করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটি।
গত ২৭/০৮/২০১৬ ইং তারিখ শনিবার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির বৈঠকে চট্টগ্রাম জেলা কমিটি ও এর সকল অঙ্গ সংগঠন সমূহ বিলুপ্ত করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।
এতে শ্রী রিপম দাশ শেখর কে চট্টগ্রাম জেলা কমিটির আহ্বায়ক ও এডভোকেট শ্রী সুদীপ্ত বিশ্বাস কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয় অধ্যক্ষ শ্রী সুজিত ঘোষ কে। অন্যান্য সদস্যরা হলেন প-িত শ্রী বিজয় চক্রবর্ত্তী, সেবায়েত শ্রী স্বপন ভট্টাচার্য্য, ডাঃ শ্রী নারায়ণ চন্দ্র দাশ, (অবঃ) আর্মি কর্পোরাল ডাঃ শ্রী বিজয় কৃষ্ণ তালুকদার, অধ্যাপক শ্রী বনগোপাল চৌধুরী, শ্রী শ্যামল নাথ, শ্রী নিউটন দেওয়ানজী, শ্রী শ্যামল দাশ রানা। উক্ত কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে নতুন জেলা কমিটি ও এর অঙ্গ সংগঠন সমূহের কমিটি গঠন সহ যাবতীয় কর্মকা- পরিচালনার দায়িত্ব অর্পন করা হয়।