× Banner
সর্বশেষ
জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

নিউজ ডেস্ক

দুর্গাপূজার মধ্যেও শতাধিক পুজামন্ডব ভাংচুর-হত্যার প্রতিবাদে হিন্দু মহাজোটের আল্টিমেটাম

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

সনাতন ধর্মীয় সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবের মধ্যে দেশের বিভিন্ন স্থানে শতাধিক পুজা মন্ডপ ভাংচুর,অগ্নি সংযোগ,বাড়ীঘরে হামলা,হত্যা, মহিলাদের শ্লিলতাহানী,পথে ঘাটে পুজার্থীদের ধাওয়া, পিটিয়ে আহত করার ঘটনা ঘটছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে সকল অপরাধীকে দ্রুত গ্রেফতার ও মানবতা বিরোধী অপরাধ ট্রাইবুনালে বিচার দাবী। অন্যথায় সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এর ডাক দেবে জাতীয় হিন্দু মহাজোট।”

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি বিধান বিহারী গোস্বামী,নির্বাহী সভাপতি অ্যাডঃ দীনবন্ধু রায়,সিনিয়র সহ সভাপতি প্রদীপ কুমার পাল,প্রধান সমন্বয়কারী বিজয়কৃষ্ণ ভট্টাচার্য ও মহাসচিব অ্যাডঃ গোবিন্দ চন্দ্র প্রামাণিক গতকালের কুমিল্লা চাঁদপুর সহ দেশের বিভিন্ন স্থানে পুজামন্ডপ, প্রতিমা ভাংচুর, অগ্নি সংযোগ এবং বাড়ীঘরে হামলা লুঠপাটের ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও আসামীদের দ্রুত গ্রেফতার এর দাবী জানিয়ে পত্রিকা ও মিডিয়ায় প্রকাশার্থে নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন।

গতকাল ১৩ অক্টোবর ২০২১ বুধবার কুমিল্লার কান্দিরপাড় একটি দূর্গাপুজা মন্ডপের গেটে একটি কুচক্রী মহল হনুমান মুর্তির কোলের উপরে কোরান রেখে এবং তা ফেসবুক সহ নান মাধ্যমে প্রচার করে ধর্ম অবমাননার অযুহাতে কুমিল্লা, চাঁদপুর, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালীর হাতিয়া, চাপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে পুজা মন্ডপ ভাংচুর, অগ্নি সংযোগ, বাড়ীঘরে হামলা, ভাংচুর, মহিলাদের শ্লিলতাহানী, পথে ঘাটে পুজার্থীদের ধাওয়া, পিটিয়ে আহত করে দেশে এক ভয়াবহ নৈরাজ্য সৃষ্টি করছে।

চাঁদপুরে প্রতিমা পাহারারত অবস্থায় সন্ত্রাসীদের হামলায় হিন্দু যুব মহাজোটের সহ সাংগঠণিক সম্পাদক স্কুল শিক্ষক মানিক সাহাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সারাদেশে শতাধিক পুজা মন্ডপ ধ্বংস করা হয়েছে। কোথাও কোথাও প্রতিমা রাস্তায় এনে ভাংচুর করে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ঘটনা এতটাই ভয়াবহ ভীতিকর ছিল যে, তা স্মরণাতীতকালের সকল রেকর্ড ভঙ্গ হয়েছে। রাতভর গ্রামের পর গ্রাম হামলা ও ভাংচুর হয়েছে। হিন্দুরা বাড়ী ঘর ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়। নারী ও শিশুর আর্তচিৎকারে আকাশ বাতাশ ভাড়ী হয়ে উঠে। প্রত্যক্ষদর্শীরা জানান এই ঘটনা মধ্যযুগের বর্বতাকেও হার মানায়।

প্রত্যক্ষদর্শীর বর্ণনা ও ঘটনা পর্যালোচনা করে বিবৃতিতে বলেন “আমরা মনে করে একটি কুচক্রীমহল পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টির জন্য এই ঘটনা ঘটিয়েছে। আমরা আগামী ২৪ ঘন্টার মধ্যে সকল অপরাধীকে দ্রুত গ্রেফতার দাবী করছি ও মানবতা বিরোধী অপরাধ ট্রাইবুনালে বিচার দাবী করছি। অন্যথায় হিন্দু মহাজোট সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এর ডাক দেবে।”

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন অর্তীতে ধর্ম অবমানার মিথ্য অযুহাতে নাসিরনগর, রাউজান, ফটিকছড়ি, কক্সবাজার, দিনাজপুর, সাতক্ষীরা, যশোরের অভয়নগর খুলনার শিয়ালী সহ কয়েকডজন ঘটনা ঘটলেও সেসব ঘটনার বিচার হয় নাই, আসামীদের শাস্তি বিধান করা হয় নাই। যে কারনে বার বার এমন ঘটনা ঘটছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন সংখ্যালঘু সমস্যার স্থায়ী সমাধান জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পূণঃ প্রবর্তন ও একটি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রনালয় প্রতিষ্ঠার দাবী করেন।


এ ক্যটাগরির আরো খবর..