× Banner
সর্বশেষ
চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত মাদারীপুরে পেঁয়াজের বাম্পার ফলন: ‘কালো সোনা’ ঘিরে স্বপ্ন বুনছেন কৃষকেরা ভারত থেকে ২ নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত

হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ, উদাস্তুদের মাঝে পূজা উদযাপন কমিটির বস্ত্র ও কম্বল বিতরণ

admin
হালনাগাদ: রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮

গত ২১ ডিসেম্বর ২০১৮, শুক্রবার ভোরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগনড় বাথপুর ইউনিয়নের সিংগিয়া সাহাপাড়া গ্রামের কৃষ্ণ ঘোষের বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।

আজ ২৩ ডিসেম্বর ২০১৮, রবিবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, সাংগঠনিক সম্পাদক শুভাশীষ বিশ্বাস সাধন ও দপ্তর সম্পাদক বিপ্লব কুমার দে এ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাদের মাঝে বস্ত্র ও কম্বল বিতরণ করেন।

কৃষ্ণ ঘোষ নেতৃবৃন্দকে জানান আগুনে ছয়টি ঘর, সাতটি ছাগল ও আসবাবপত্রসহ অন্যন্য দ্রব্য পুড়ে যায়। কৃষ্ণ ঘোষ নেতৃবৃন্দকে আরো জানান, এটা কোন দুর্ঘটনা বা বৈদ্যুতিক শর্ট সার্কিট নয়, কারন যে ঘরে আগুন লেগেছে সে ঘরে কোন বিদ্যুতের লাইন ছিল না। এটা কোন দুস্কৃতিকারীর অপকর্ম।

সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের সহায়তায় পুড়ানো ঘর পুননির্মাণ করে দেওয়ায় কেন্দ্রীয় পূজা কমিটির নেতৃবৃন্দ সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনদের ধন্যবাদ জানান। সেইসাথে দুস্কৃতিকারীরা গ্রেপ্তার না হওয়ায় নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, যে সব দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে তাদেরকে অনতিবিলম্বে সনাক্ত করে বিচারের আওতায় এনে দোষীদের এমন শাস্তি দেওয়া হোক যাতে কোন সংখ্যালঘুরা আর নির্যাতিত না হয়।


এ ক্যটাগরির আরো খবর..