× Banner
সর্বশেষ
ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের টিকা -এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি

ডেস্ক

কৃষকদলের নেতা হত্যার জেরে ২০টি হিন্দু বাড়িতে আগুন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ মে, ২০২৫
হিন্দু বাড়িতে আগুন

যশোর অভয়নগরের নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি মো. তরিকুল ইসলামের হত্যার ঘটনায় অন্তত ২০টি বাড়ি, ২টি দোকানে অগ্নিসংযোগ ও ৪টি দোকানপাটে ভাঙচুর চালিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী।

বৃহস্পতিবার রাতে উপজেলার ডহর মশিয়াহাটি গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ডহরমশিয়াহাটী গ্রামের বেড়েধা এলাকায় পিন্টু বিশ্বাসের বাড়ি থেকে তরিকুল ইসলামের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত তরিকুল ইসলাম উপজেলার ধোপাদী গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে। তিনি অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি ছিলেন। তাঁকে ডেকে নিয়ে কুপিয়ে ও গুলি করতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

তরিকুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ লোকজন ডহর মশিয়াহাটী গ্রামের অন্তত ২০টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া সুন্দলী বাজারে দুটি দোকানে অগ্নিসংযোগ এবং চারটি দোকান ভাঙচুর করা হয়েছে। রাত ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের পাহারায় ফায়ার সার্ভিসের সদস্যরা গ্রামের বাড়িগুলোর আগুন নেভানোর চেষ্টা করছিলেন।

স্থানীয়রা জানান, ঘের-সংক্রান্ত বিরোধ মীমাংসার উদ্দেশ্যে তরিকুলকে সন্ধ্যায় ডহর মশিয়াহাটী গ্রামের পিল্টু বিশ্বাসের বাড়িতে ডেকে নেওয়া হয়। সেখানে সালিশ চলাকালে ঘেরের ইজারার চুক্তিনামা নিয়ে তর্ক বাধে। এক পর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত ছয়-সাত দুর্বৃত্ত তরিকুল ইসলামকে প্রথমে কুপিয়ে, পরে গুলি করে হত্যা করে। পরে তারা স্থানীয় বাজারের কয়েকটি দোকানে আগুন দিয়ে পালিয়ে যায়। ঘটনার পর পিল্টু বিশ্বাসের বাড়ির লোকজনও পালিয়ে যায়। অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ৮টার দিকে মৃতদেহ উদ্ধার করে।

নিহত তরিকুলের ভাই বিএনপি নেতা জাকির হোসেন বলেন, সালিশি বৈঠকের জন্য তরিকুলকে ডহর মশিয়াহাটী এলাকায় ডেকে নেয়। সেখানে ইজারার চুক্তিনামা নিয়ে তর্কের এক পর্যায়ে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার, অভয়নগর থানা পুলিশ, ডিবি টিম, স্থানীয় দুটি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

এ বিষয়ে ওসি মো. আব্দুল আলীম বলেন, “সন্দেহভাজন দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় এখনই প্রকাশ করা যাচ্ছে না। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।”


এ ক্যটাগরির আরো খবর..