× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

হিন্দুরা কেন মালাউন হবে??

admin
হালনাগাদ: রবিবার, ৬ নভেম্বর, ২০১৬

চন্দন সরকারঃ মালাউন শব্দের অর্থ হচ্ছে অভিশপ্ত। যাদের উপর আল্লাহর করুনা হয়নি, পাকিস্থানীরা এবং মৌলবাদীরা এটাকে ক্যাপিট্যাল করে রাজনীতির ফায়দা নিত। শুধুমাএ হিন্দুদের উপর শব্দটি ব্যবহার করা হয়।

১৯৭১ সালে গন হত্যায় শব্দটি ভুল ভাবে পরিচিতি পায়। জি সি চন্দ্র দেব সহ বিভিন্ন হিন্দুদের মারার সময় মালাউন শব্দটি পাকিস্থানী ঘাতকেরা ব্যবহার করতেন, আমাদের এরশাদ সাহেবও বলে মাপও চেয়েছিলেন। কিন্তু হিন্দুদের উপর শব্দটি কেন ব্যবহত হবে, হিন্দুরা কেন মালাউন। এরা কি হেটে গেলে মাটি দুভাগ হয়ে যায়? এদের পায়ের নিচ থেকে কি মাটি সরে যায়? হিন্দুদের লাগানো গাছে কি ফুল ফল ফোটে না?

যদি তাই না হয়, তাহলে তাদের মালাউন বলা হবে কেন? হিন্দু ছেলেদের সাথে কোন কিছু বাধলেই,তুই মালাউন।এটা তো নিজেদের বিশ্বাসের উপরই আঘাত।

কিছু দিন আগে বারাক ওবামা প্রশাসন – নিগ্রো শব্দটির উপর নিষেধাজ্ঞা করেন আইন করে, তবে কেন মালাউন শব্দটির উপর তা কেন করা যাবে না। বাংলাদেশের হিন্দুরা মালাউন হতে যাবে কোন কারনে?

রাস্ট্রকে এই বিষয়ে ভুমিকা নেওয়া উচিত কিন্তু কথা হচ্ছে রাস্ট্র যেখানে হিন্দুদের প্রতি পক্ষপাত মূলক আচরণ করেন তাহলে বিচার চাইবেন কার কাছে। শত্রু সম্পত্তি আইন থেকে শুরু করে ৫৭ ধারা কার উপর শুধুমাএ হিন্দুদের উপর। একই দেশের মানুষ, বাব দাদার ভিটা রাতারাতি হয়ে গেল শত্রু সম্পত্তি । একি অপরাধে অপরাধী রসরাজ ও বুলবুলকে ছেড়ে দেওয়া হয় আর মুর্খ জেলে সে হাওয়া্য় ছবি এডিট করা শিখে যায় আর তার ফেসবুকের পোস্ট নিয়ে ৩০০ পরিবার হয়ে যায় গৃহহারা  এবং চলে যায় রিমান্ডে। শিক্ষক শ্যামল কান্তির কথা আমরা ভুলে গেছি।

চুয়াডাঙ্গায় দু- শিক্ষক চাকরি হারালো, ৫৭ ধারা শুধু কি হিন্দুদের জন্য? মালাউনের শাব্দিক অর্থের মালাউন আমরা নই তবে হ্যা শুধু হিন্দু হওয়াকে যদি মালাউন বলে তবে আমরা তাই।


এ ক্যটাগরির আরো খবর..