× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার ফল পার্বত্য শান্তি চুক্তি -আবুল হাসানাত আব্দুল্লাহ

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
শেখ হাসিনার দূরদর্শিতার ফল

‘তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতা ছাড়াই এই চুক্তি করা হয়। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার ফল। চুক্তির পর পার্বত্য চট্টগ্রামে ব্যাপক উন্নয়ন হচ্ছে।’বলেছেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক ও সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ।

আজ ২ ডিসেম্বর শুক্রবার রাজধানীর বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার ফল

তিনি আরও বলেন, ২৯৪ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য সোলার প্যানেল নির্মাণ করা হচ্ছে। দেড় হাজার কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে। নতুন নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে।

সভাপতির বক্তব্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর বলেন, ‘আমরা সকলে কাজ করার ফলে এই পার্বত্য শান্তি চুক্তি করা সম্ভব হয়েছে। এই চুক্তি করতে একটি বুলেটও খরচ করতে হয়নি। চুক্তির আগে যে পরিবেশ ছিল সে পরিবেশ আর কখনো ফিরে আসুক সেটা আমরা কখনো চাই না। চাঁদাবাজি, খুন, অস্ত্র, সহিংসতা এগুলো আমাদের সুখ দেবে না। তাই এগুলো যাতে আর ফিরে না আসে সে জন্য সব পক্ষকেই আন্তরিকভাবে কাজ করতে হবে।’

এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যেন্দ্র কুমার সরকার, অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম, যুগ্মসচিব আলেয়া আক্তার, যুগ্মসচিব মো. জাহাঙ্গীর আলম এনডিসি, যুগ্মসচিব মো. হুজুর আলী, উপসচিব সজল কান্তি বণিক, উপসচিব কাজী মো. চাহেল চস্তরী, উপসচিব আশীষ কুমার সাহা, মন্ত্রীর একান্ত সচিব লিয়াকত আলী খান, উপসচিব মো. আলাউদ্দিন চৌধুরী, উপসচিব নাসরিন সুলতানা, সচিবের একান্ত সচিব নুসরাত জাহান, মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. সাদেক হোসেন চৌধুরী, সহকারী প্রোগ্রামার ওয়াহিদ পলাশসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..