× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

ডেস্ক

শুনতে পাচ্ছি শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না -উপদেষ্টা মাহফুজ

Kishori
হালনাগাদ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
হাসিনাকে ফেরত দেবে না

শুনতে পাচ্ছি শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না বলে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে। বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

আজ রবিবার (২৯ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, গত সরকার এক ধরনের নতজানু পররাষ্ট্রনীতি নিয়েছিল। তবে, রাষ্ট্রের জায়গা থেকে আমাদের বাস্তববাদী হতে হবে। সরকার বদলালে যাতে পররাষ্ট্রনীতি বদলাতে না হয়, বিষয়টি সামনে রেখে কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত আমরা নিতে পারি না। আমাদের জন্য সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, অখণ্ডতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আমরা সব সময় চেষ্টা করছি বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ন রাখতে। বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে আমরা সব রাজনৈতিক দল ও অংশীজনের ঐকমত্য চাই।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, আমাদের শক্তি ও সক্ষমতা কীভাবে বাড়ানো যায়, সেদিকে মনোযোগ দিতে চাই। কোন রাষ্ট্র কী করল, তার চেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সক্ষমতা বাড়ানো এবং দর-কষাকষির শক্তি বাড়ানো। বাংলাদেশ সক্ষমতা বাড়াতে পারলে আন্তর্জাতিক পরিমণ্ডলে দর কষাকষির ক্ষমতা বাড়বে।

উল্লেখ্য, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠায় ঢাকা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ। জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..