হাসান শাহরিয়ারের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শোক

হাসান শাহরিয়ারের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শোক

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

প্রতিমন্ত্রী বলেন, হাসান শাহরিয়ার ক্ষুরধার লেখনীর মাধ্যমে একটি আলোকিত সমাজ বিনির্মাণ করতে চেয়েছেন। মুক্তবুদ্ধি ও মুক্তচিন্তার বিকাশে তাঁর সাহসী অঙ্গীকার আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। যখন অশুভের আস্ফালন আমাদের অনন্য অর্জনসমূহের দিকে ভ্রুকুটি নিক্ষেপ করছে, তখন তাঁর মতো প্রগতিশীল চেতনার মানুষের চলে যাওয়া আমাদের বেদনাবিধুর করে রাখবে।

এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।