× Banner
সর্বশেষ
লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

চিকিৎসা নিশ্চিতে সব হাসপাতালে ইউরো জোন স্থাপনের নির্দেশনা চেয়ে রিট

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
আদালতের ছুটি

দেশের সব বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ মে) হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ এ রিট করেন।

বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এ রিট দায়ের করা হয়। অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, রিটে সব বেসরকারি হাসপাতালের সামনে ‘ইউরো জোন” স্থাপনের নির্দেশনা চাওয়া হয়েছে।

ইউরো জোনে কোনো রোগীর করোনা উপসর্গ প্রকাশ পেলে তাকে নির্ধারিত হাসপাতালে পাঠাতে হবে। অন্য রোগের চিকিৎসা সংশ্লিষ্ট হাসপাতালকে দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..