× Banner
সর্বশেষ
মতপ্রকাশের নামে চরিত্রহনন স্বাধীনতা নয়, অপরাধ: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সারাদেশে দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ-ভারত সীমান্তে ইসরায়েলি প্রতিনিধি সফর, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে মেন্দি সাফাদির মন্তব্য Israeli Representative Visits Bangladesh-India Border, Mendi Safadi Comments on Minority Security মেট্রোরেলে শিক্ষার্থীদের বিশেষ কার্ডের পরিকল্পনা, আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্ট এর সৌজন্য সাক্ষাৎ ঈদে এলাকামুখী বিএনপি সরকারের মন্ত্রী-এমপি ও কেন্দ্রীয় নেতারা পার্বত্য মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধি দলের সাক্ষাৎ আজ ২৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মে (১০ জ্যৈষ্ঠ) সোমবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে ডিজিটাইজড করা হবে -পলক

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
হাসপাতালকে ডিজিটাইজড

সিলেট, ২৬ ফাল্গুন (১০ মার্চ): রোগীদের স্বাস্থ্যসেবা সহজতর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিক্স, বিগ ডাটাসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে ডিজিটাইজড করা হবে। এতে রোগীরা সহজেই স্বাস্থ্যসেবা পাবে। এই প্রযুক্তিনির্ভর হেলথ সিস্টেম চালু করা হলে জনগণের স্বাস্থ্যসেবা, হয়রানি, দুর্নীতিমুক্ত ও অর্থসাশ্রয়ী হবে বলে তিনি উল্লেখ করেন। বলেছেন তথ্য ও যোগযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

          প্রতিমন্ত্রী আজ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় ‘হসপিটাল হেল্থ ম্যানেজমেন্ট অটোমেশন’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

          স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকারের মধ্যে একটি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সাধারণ জনগণ যাতে সহজেই উন্নত স্বাস্থ্যসেবা পায় এ লক্ষ্যে ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ‘হসপিটাল হেলথ ম্যানেজমেন্ট অটোমেশন’ সিস্টেম উন্নত করা হচ্ছে। তিনি বলেন, এই সিস্টেমে হাসপাতালে আগত সকল নাগরিকের ই-হেলথ রেকর্ড থাকবে। যার ফলে রোগীর পূর্বের সকল তথ্য ডাটা বেইজে সংরক্ষণ করা হবে। রোগীকে কি কারণে কোন ঔষধ প্রদান করা হয়েছিল কোন মেডিকেলে পরীক্ষা করা হয়েছিল তার সকল তথ্যাদি সংরক্ষিত থাকবে। ফলে খুব সহজেই তার পূর্বের রোগের ইতিহাস পর্যালোচনাপূর্বক চিকিৎসা প্রদান করা সম্ভব। প্রতিমন্ত্রী বলেন, এই পাইলট প্রকল্পটি সফলভাবে বাস্তাবয়িত হলে দেশের সকল নাগরিকদের হেলথ রেকর্ড সংরক্ষণের জন্য পর্যায়ক্রমে প্রতিটি হাসপাতালে এ সিস্টেম চালু করা হবে।

          প্রতিমন্ত্রী আরো বলেন, এ প্রকল্পের আওতায় সফট্‌ওয়্যার পরিচালনার জন্য হাসপাতালে প্রয়োজনীয় হার্ডওয়্যার ও নেটওয়ার্ক স্থাপন করা হবে। সিলেটের এই হাসপাতালে ‘হসপিটাল হেলথ ম্যানেজমেন্ট অটোমেশন’ সিস্টেম সফলভাবে বাস্তবায়ন সম্ভব হলে দেশের অন্যান্য হাসপাতালে এ পদ্ধতি চালু করা হবে। এর ফলে একজন রোগী যেকোন হাসপাতালেই তার নিজস্ব ই-হেলথ রেকর্ড এর মাধ্যমে সেবা নিতে পারবেন।

          সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইউনুছুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ মহিদুর রহমান খান এবং হাসপাতালের বিভিন্ন চিকিৎসকগণ উপস্থিত ছিলেন ।


এ ক্যটাগরির আরো খবর..