× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

হারাগাছ পৌরসভার ভোটগ্রহন রোববার

admin
হালনাগাদ: রবিবার, ২০ মার্চ, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার ভোটগ্রহন রোববার (২০ মার্চ) অনুষ্ঠিত হবে।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এক টানা ভোটগ্রহণ চলবে। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সেই সাথে ভোটারা যাতে নির্বিগ্নে ভোট কেন্দ্রে আসতে পারে তাই পুলিশের পাশাপাশি র‍্যাব, বিজিবি, আনসার ও গ্রাম পুলিশ প্রতিটি ভোট কেন্দ্রে মোতায়েন করা হয়েছে।

প্রথমবারের মত দলীয় প্রতীকে পৌর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এবারে ভিন্ন আমেজ সৃষ্টি হয়েছে হারাগাছ এলাকায়। হারাগাছ পৌরসভায় মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাকিবুর রহমান মাস্টার, বিএনপির মোনায়েম হোসেন ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশের জাহিদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র সাদাকাত হোসন ঝন্টু। এদিকে, নির্বাচনে বিএনপি সমর্থিত ভোটারদের ভয়-ভীতি প্রদর্শন ও ভোট কারচুপির আশঙ্কা করে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির মেয়র প্রার্থী মোনায়েম হোসেন ফারুক।

শনিবার দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মোনায়েম হোসেন ফারুক অভিযোগ করে বলেন, নির্বাচন সুষ্ঠু ও অবাধ হলে তার জয় নিশ্চিত। কিন্তু বিএনপি সমর্থিত প্রার্থীদের ভোট কেন্দ্রে যেতে সরকার দলীয় সমর্থকরা ভয়-ভীতি প্রদর্শন করছেন।

ভোট কারচুপির আশঙ্কা করে তিনি বলেন, সরকার দলীয় সমর্থকরা প্রচার করছেন যে-একটি ভোট পড়লেও তাদের সমর্থিত প্রার্থীই মেয়র নির্বাচিত হবেন। তাই ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদানের পরিবেশ সৃষ্টি করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানান তিনি। জেলা নির্বাচন কার্যালয় সূত্র মতে, হারাগাছ পৌরসভায় মোট ভোটার ৪৬ হাজার ২০৫ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ২৮৭ এবং নারী ভোটার রয়েছেন ২৩ হাজার ৯১৮ জন। মোট ২০টি কেন্দ্রের ৮৪ টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। হারাগাছ পৌরসভা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন জানান,

আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপশি স্টাইকিং ফোর্স ও ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক নির্বাচনী এলাকা পর্যবেক্ষণ করবেন। সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোন কারচুপিকে ছাড় দেয়া হবে না।


এ ক্যটাগরির আরো খবর..