× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

হারাগাছ পৌরসভার ভোটগ্রহন রোববার

admin
হালনাগাদ: শনিবার, ১৯ মার্চ, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার ভোটগ্রহন রোববার (২০ মার্চ) অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এক টানা ভোটগ্রহণ চলবে। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সেই সাথে ভোটারা যাতে নির্বিগ্নে ভোট কেন্দ্রে আসতে পারে তাই পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি, আনসার ও গ্রাম পুলিশ প্রতিটি ভোট কেন্দ্রে মোতায়েন করা হয়েছে।

প্রথমবারের মত দলীয় প্রতীকে পৌর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এবারে ভিন্ন আমেজ সৃষ্টি হয়েছে হারাগাছ এলাকায়। হারাগাছ পৌরসভায় মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাকিবুর রহমান মাস্টার, বিএনপির মোনায়েম হোসেন ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশের জাহিদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র সাদাকাত হোসন ঝন্টু। এদিকে, নির্বাচনে বিএনপি সমর্থিত ভোটারদের ভয়-ভীতি প্রদর্শন ও ভোট কারচুপির আশঙ্কা করে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির মেয়র প্রার্থী মোনায়েম হোসেন ফারুক।

শনিবার দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মোনায়েম হোসেন ফারুক অভিযোগ করে বলেন, নির্বাচন সুষ্ঠু ও অবাধ হলে তার জয় নিশ্চিত। কিন্তু বিএনপি সমর্থিত প্রার্থীদের ভোট কেন্দ্রে যেতে সরকার দলীয় সমর্থকরা ভয়-ভীতি প্রদর্শন করছেন। ভোট কারচুপির আশঙ্কা করে তিনি বলেন, সরকার দলীয় সমর্থকরা প্রচার করছেন যে-একটি ভোট পড়লেও তাদের সমর্থিত প্রার্থীই মেয়র নির্বাচিত হবেন। তাই ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদানের পরিবেশ সৃষ্টি করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানান তিনি।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র মতে, হারাগাছ পৌরসভায় মোট ভোটার ৪৬ হাজার ২০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ২৮৭ এবং নারী ভোটার রয়েছেন ২৩ হাজার ৯১৮ জন। মোট ২০টি কেন্দ্রের ৮৪ টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। হারাগাছ পৌরসভা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন জানান, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপশি স্টাইকিং ফোর্স ও ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক নির্বাচনী এলাকা পর্যবেক্ষণ করবেন। সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোন কারচুপিকে ছাড় দেয়া হবে না।


এ ক্যটাগরির আরো খবর..