× Banner
সর্বশেষ
টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ভারতে যাওয়ার সময় বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য – শামা ওবায়েদ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৮ মার্চ-১১ এপ্রিল হাম-রুবেলার টিকা পাবে ৩ কোটি ৪০ লাখ শিশু

Kishori
হালনাগাদ: বুধবার, ১১ মার্চ, ২০২০
হাম-রুবেলার টিকা

দেশব্যাপী নয় মাস থেকে দশ বছর বয়সী তিন কোটি ৪০ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে। টিকা দেয়ার এই কর্মসূচি শুরু হবে ১৮ মার্চ, শেষ হবে ১১ এপ্রিল।

রাজধানীতে এক সভায় স্বাস্থ্য অধিদফতরে সম্প্র্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়।

সভায় স্বাগত বক্তব্য দেন স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এএইচ) ডা. মো. শামসুল হক, প্রবন্ধ উপস্থাপন করেন ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. মাওলা বকস চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কনসালটেন্ট ও স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. শাহ মনির হোসেন, ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞ জুসি মেরিনা অধিকারী প্রমুখ।

দুই ধাপে এই টিকাদান কর্মসূচি সম্পন্ন করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে সহযোগিতা করবে ইউনিসেফ, গাভী ও ডব্লিউএইচও। ক্যাম্পেইনটির প্রথম ধাপে (১৮ থেকে ২৫ মার্চ) সকল শিক্ষা প্রতিষ্ঠানে হাম-রুবেলার টিকা দেয়া হবে। পরের ধাপে (২৮ মার্চ থেকে ১১ এপ্রিল) বিভিন্ন কমিউনিটিকে এই টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ সময় জানানো হয়, সব শিশুকে এই টিকাদান কর্মসূচির মধ্যে নিয়ে আসার জন্য আমরা ছয় মাস ধরে প্রস্তুতি নিয়েছি। শতভাগ সম্ভব না হলেও অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় আনা হবে।

দেশের প্রতিটি জেলা-উপজেলায় এই কার্যক্রম পরিচালিত হবে। এতে নয় মাস থেকে পাঁচ বছর বয়সী এক কোটি ৫৬ লাখ এবং পাঁচ থেকে ১০ বছরের কম বয়সী এক কোটি ৮২ লাখ শিশুকে টিকা দেয়া হবে। এই কর্মসূচির লক্ষ্যমাত্রায় বলা হয়েছে আগামী ২০২৩ সালের মধ্যে হাম-রুবেলার রোগীর সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে।


এ ক্যটাগরির আরো খবর..