জনপ্রিয় পপ তারকা ও সঙ্গীতশিল্পী হাবীব এর বাবা ফেরদৌস ওয়াহিদ অসুস্থ। তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।
হাবীব আজ ৬ নভেম্বর সকালে জানিয়েছেন তার বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।
ফেরদৌস ওয়াহিদের সহকারী মোশাররফ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ফোরদৌস ওয়াহিদকে হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন।
সপ্তাহখানেক আগে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস রিপোর্ট ‘নেগেটিভ’ আসে। তারপর থেকে ভালোই ছিলেন কিন্তু বৃহস্পতিবার তিনি খাওয়া দাওয়া করতে পারছিলেন না। গায়েও জ্বর আসছে আবার যাচ্ছে। চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।”
৬৭ বছর বয়সী এ সংগীতশিল্পী কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন। মামুনিয়া’, ‘এমন একটা মা দেনা’, ‘আগে যদি জানতাম’ প্রভৃতি তুমুল জনপ্রিয় গানের শিল্পী পপ তারকা তিনি।



