× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

কালীগঞ্জে নববধূকে গলাকেটে হত্যা: স্বামী এখলাসসহ ৫ জনের নামে মামলা

Kishori
হালনাগাদ: শনিবার, ১৭ আগস্ট, ২০১৯

ঝিনাইদহ প্রতিনিধি॥  ঝিনাইদহের কালীগঞ্জে গৃহবধুকে গলা কেটে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার সকালে নিহত মিমের মা মঞ্জুরা বেগম বাদি হয়ে স্বামী এখলাস কে ১নং আসামি করে মোট ৫ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। এদিকে ঘটনার পর থেকে স্বামী এখলাস পলাতক রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, হত্যার ঘটনায় নিহতের মা বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। তবে মামলার তদন্তের স্বার্থে তিনি আসামিদের নাম প্রকাশ করতে চান নি। তিনি আরো বলেন, হত্যার প্রধান আসামি মিমের স্বামীর অবস্থান তারা জানতে পেরেছেন। খুব শিগগিরই তাকে গ্রেফতার করতে পারবেন।

উল্লেক্ষ্য প্রায় ৩ মাস কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের হাসেম আলীর ছেলে এখলাস আলী প্রেম করে মিমকে বিয়ে করে। কিন্তু এখলাসের পরিবার তাদের বিয়ে মেনে নেয়নি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল।

বৃহস্পতিবার বিকেলে তারা ঢাকায় যাবার কথা বলে নিজ নিজ বাড়ি থেকে বের হয়। পরে কাষ্টভাঙ্গা গ্রামের লিচু বাগানে বসে তারা গল্প করে। রাতে মিমকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে স্বামী এখলাস পালিয়ে যায়। শুক্রবার দুপুর আড়াইটার দিকে পুলিশ লিচু বাগানের মধ্যে থেকে মিমের মৃত দেহ উদ্ধার করে।

ওসি (তদন্ত) মতলেবুর রহমান আরো জানান, লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..