× Banner
সর্বশেষ
চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে – আজ ৯ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

হাবিব-উন-নবী খান সোহেলকে কারাগারে পাঠানোর নির্দেশ

admin
হালনাগাদ: রবিবার, ৯ অক্টোবর, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ দীর্ঘদিন আত্নগোপনে থাকার পর ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব-উন-নবী খান সোহেল আজ আদালতে আত্মসমর্পণ করেছেন। হাবিব-উন নবী খান সোহেলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ রবিবার নাশকতার ৪১ মামলায় আদালতে আত্মসমপর্ণ করে তিনি জামিনের আবেদন করেন। তার বিরুদ্ধে দায়ের করা ১৩টি মামলায় রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম ও আনোয়ার ছাদাতের আদালত এ মামলাগুলোর শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে কোন কোন মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে তা জানা যায়নি।

মামলা তেরটির মধ্যে মতিঝিল থানায় চারটি, পল্টনে চারটি, শাহবাগে তিনটি এবং রমনা থানার দুটি মামলা রয়েছে। হাবিব-উন নবী খান সোহেলের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মহসিন মিয়া, অ্যাডভোকেট মোসলে উদ্দিন জসিমসহ অন্যান্য আইনজীবীরা।

তের মামলার মধ্যে গত বছরের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় দায়ের করা দশটি মামলা রয়েছে। বাকি তিনটি মামলা একই বছরের মার্চ মাসে আঠারো দলীয় জোটের হরতাল-অবরোধের সময় দায়ের করা হয়েছিল।

এর আগে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। সকালে সাংবাদিকদের হাবিব-উন-নবী খান সোহেলের আত্নসমর্পনের কথা জানান।

হাবিব-উন নবী খান সোহেলকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের হাজত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন।

 

 


এ ক্যটাগরির আরো খবর..