× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

ডেস্ক

হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর বরাত প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পোস্টে বলা হয়েছে, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান বুধবার দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন।

পোস্টে আরও বলা হয়েছে, পরে রাত ৯ টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।

এর আগে বিকেলে ডা. আহাদ জানান, বর্তমানে ওসমান হাদির হার্ট, ফুসফুস ও কিডনি ভেন্টিলেশন সাপোর্টের মাধ্যমে কার্যক্রম চালাচ্ছে। ইউরিন আউটপুটও আগের মতোই সাপোর্টের মাধ্যমে বজায় রয়েছে। বুধবারও তার সিটিস্ক্যান করা হয়েছে—তার ব্রেনে যে ইস্কেমিয়া (রক্ত সঞ্চালনজনিত সমস্যা) ছিল, তা কিছুটা বেড়েছে।

ব্রেনে থাকা গুলির একটি ছোট অংশ অপসারণে নতুন করে অস্ত্রোপচার প্রয়োজন হবে কি না এবং সে ক্ষেত্রে তাকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেওয়া হবে কি না, এসব বিষয় নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা চলছে বলেও জানান ডা. আহাদ।

তিনি বলেন, যে জায়গায় গুলির অংশটি রয়েছে, সেখানে অপারেশন করলে নতুন করে জটিলতা তৈরি হতে পারে কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পাশাপাশি তাঁর শরীর এই মুহূর্তে দীর্ঘ ভ্রমণের ধকল নিতে পারবে কি না, সেটিও চিকিৎসকেরা মূল্যায়ন করবেন। এ ক্ষেত্রে পরিবারের ইচ্ছার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়; পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এভারকেয়ার থেকে উন্ন চিকিৎসার জন্য সোমবার নেয়া হয় সিঙ্গাপুরে।


এ ক্যটাগরির আরো খবর..