হাতীবান্ধায় বন্যার্তদের মাঝে টিকা’র ত্রাণ বিতরণ

হাসান মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি ঃ  লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন তুরস্ক ভিক্তিক সংস্থা টিকা। এই উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৩ হাজার পরিবারকে মোট ৯০ টন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার বিকেলে আলোকিত বাংলাদেশ’র উদ্দ্যেগে হাতীবান্ধা উপজেলা পরিষদে এ ত্রাণ বিতরণ করা হয়।

আলোকিত বাংলাদেশ’র নির্বাহী পরিচালক প্রকৌশলী ইফতেখার হোসেন মাসুদের সভাপতিত্বে ত্রান বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতি মোতাহার হোসেন এমপি।

এ সময় আরও বক্তব্য রাখেন, তুরস্ক টিকা সংস্থার বাংলাদেশ প্রতিনিধি শেরিফে ওজতুর্ক, হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, ইউএনও আমিনুল ইসলাম, আলিমুদ্দিন কলেজের অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, উপজেলা ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান সেলিম, পিআইও ফেরদৌস আহম্মেদ, হাতীবান্ধা, সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, সির্ন্দুনা ইউনিয়ন চেয়ারম্যান নুরল আমিন, কৃষকলীগের সভাপতি আলা উদ্দিন মিয়া প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।