× Banner
সর্বশেষ
ঝিকরগাছায় মামলা তুলে নিতে হুমকি ও চাঁদা দাবি : থানায় অভিযোগ লক্ষ্মীপুরে গোখামারের বিষাক্ত দুর্গন্ধে বাড়ী ছাড়া শিক্ষক দম্পতি মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার দুইজন পলাতক দুইজন প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমি মন্ত্রীর অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ অনুমোদন জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় দেশসেরা নওগাঁ মান্দার সুমনা কুন্ডু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২ দেশে ফিরে অসুস্থ ওমরাহযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

হাতিয়াতে ডিজেল জব্দ ও ইয়াবাসহ গ্রেফতার-১

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
হাতিয়াতে ডিজেল জব্দ ও ইয়াবাসহ গ্রেফতার

নোয়াখালীর হাতিয়ায় ৪৯৫ পিস ইয়াবাসহ নবীর উদ্দিন (৫৩) নামে এক মাদক মাদক কারবারিকে গ্রেফতার ও এক হাজার চারশত লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড ।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নলচিরা ঘাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ডিজেল জব্দ করে কোস্টগার্ড।  এর আগে, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার  চরকৈলাশ পাঁচবিঘা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নবীর উদ্দিন ওই এলাকার মৃত ওলী উল্যাহর ছেলে।
হাতিয়া কোস্ট গার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কেএম শফিউল কিঞ্জল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে এক হাজার চারশত লিটার ডিজেল জব্দ করা হয়। অভিযান টের পেয়ে অবৈধ ডিজেল ব্যবসায়ীরা পালিয়ে যায়।  গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া পৌরসভার চরকৌলাশ পাঁচবিঘা এতিমখানা সংলগ্ন এলাকা থেকে হাতিয়া কোস্ট গার্ড ৪৯৫ পিস ইয়াবাসহ এক কারবারিকে গ্রেফতার করা হয়। পরে তাকে তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..