× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

পিআইডি

হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে

নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ার নৌপথে যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নে নতুন ফেরি সংযোজন এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজীব আহসান।

আজ হাতিয়ার নলচিরা ও চেয়ারম্যান ঘাট পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ কথা জানান। এ সময় তিনি ফেরিঘাট ও নদীপথের বিদ্যমান সমস্যা সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল অঞ্চলের মানুষের উন্নয়ন ও কল্যাণে সমানভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং নিজ দায়িত্ববোধ থেকে তিনি সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনায় এসেছেন বলে উল্লেখ করেন।

রাজীব আহসান আরো বলেন, হাতিয়ার দীর্ঘদিনের নৌ-যান ও ফেরি সংকট নিরসনে বর্তমান সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। আসন্ন ঈদুল আজহার আগেই একটি নতুন ফেরি সংযোজনের চেষ্টা চলছে। পাশাপাশি উপকূলীয় অঞ্চলে নিরাপদ, নিরবিচ্ছিন্ন ও স্বাচ্ছন্দ্যময় নৌযোগাযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, দ্বীপাঞ্চলের মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বাস্তব পরিস্থিতি যাচাইয়ের মাধ্যমে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে এবং দলমত নির্বিশেষে সবার উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

পরিদর্শনকালে রাজীব আহসান জানান, হাতিয়ার উভয় পাশের ফেরিঘাট আরো প্রশস্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নদীর নাব্যতা স্বাভাবিক রাখতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া ফেরি চলাচল নিরাপদ ও টেকসই করতে ঘাটের র‍্যাম্প উন্নয়ন এবং নদীর তীর সংরক্ষণে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ চলমান রয়েছে। তিনি আরো জানান, নৌপরিবহন ব্যবস্থার টেকসই উন্নয়নে মন্ত্রণালয়ের দীর্ঘমেয়াদি পরিকল্পনাও বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী এ সময় নোয়াখালীর হাতিয়ার নলচিরা ও চেয়ারম্যান ঘাট, ভোলার ইলিশা ঘাট, বরিশালের মেহেন্দিগঞ্জের পাতারহাট স্টিমার ঘাট এবং উলানিয়া কালীগঞ্জ ঘাট পরিদর্শন করেন।

পরিদর্শনকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোঃ শফিউল বারীসহ মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..