× Banner
সর্বশেষ
দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব

বিটিআরসি কে এক হাজার কোটি টাকার চেক দিল গ্রামীণফোন

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ অনেক বাক বিতন্ডার পর অবশেষে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এক হাজার কোটি টাকা পরিশোধ করল গ্রামীণফোন।

আজ রোববার দুপুরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই টাকা পরিশোধ করা হয়। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তাঁর ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে বলেছেন, ‘সুখবরটা পেলামই। গ্রামীণফোন ১ হাজার কোটি টাকা প্রদান করেছে। গ্রামীণফোনের পক্ষ থেকে চার সদস্যের একটি প্রতিনিধিদল বিটিআরসিতে গিয়ে বেলা সাড়ে তিনটার দিকে এক হাজার কোটি টাকার চেক হস্তান্তর করেন। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন গ্রামীণফোনের হেড অব রেগুলেটরি সাদাত হোসেন।

গত বুধবার আপিল বিভাগ সোমবারের মধ্যে বিটিআরসি কে এক হাজার কোটি টাকা পরিশোধ করতে নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে আজই গ্রামীণফোনের রিভিউ আবেদনের ওপর আদেশের জন্য দিন ধার্য রাখেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ ওই নির্দেশ দেন। এরপরই গ্রামীণফোনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা রোববার বিটিআরসিকে এক হাজার কোটি টাকা পরিশোধ করবে। গত বছরের ২৪ নভেম্বর দেশের সর্বোচ্চ আদালত বিটিআরসির নিরীক্ষা দাবির ১২ হাজার কোটি টাকার মধ্যে ২ হাজার কোটি টাকা তিন মাসের মধ্যে পরিশোধ করতে সময় বেঁধে দিয়েছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..