নিজস্ব প্রতিবেদকঃ জামায়াতে ইসলামীর ডাকা বৃহস্পতিবারের (১২ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণ করতে মরিয়া দলটি। একই সাথে সকলকে সর্বাত্মক শান্তিপূর্ণ হরতাল সফলের আহবান জানানো হয়। বুধবার (১১ আক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহবান জানায় জামায়াতে ইসলামী।
দলের আমীর মকবুল আহমাদ এবং সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান ও নায়েবে আমীর মিয়া গোলাম পরওয়ারসহ আটক সকল নেতাদের গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে মঙ্গলবার (১০ অক্টোবর) হরতালের ডাক দিয়েছে জামায়াত।
প্রসঙ্গত, সম্প্রতি রাজধানী থেকে জামাতের আমীর, সেক্রেটারি জেনারেল ও নায়েবে আমীর সহ কেন্দ্রীয় ৯ নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। নাশকতার পরিকল্পনার অভিযোগ এনে তাঁদের গ্রেফতার দেখানো হয়।


