× Banner
সর্বশেষ
ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টা; চার দিন শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ বিশ্ব মহাসাগর দিবস আজ, প্রতিপাদ্যে সমুদ্রের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(

হবিগঞ্জ ১ আসনে স্বতন্ত্র প্রার্থী কেয়া চৌধুরীর ঈগল প্রতীক বিজয়ী

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
ঈগল প্রতীক বিজয়ী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ অনুষ্টিত হয়।

সাধারন ভোটারদের গোপন ভোটে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আওয়ামী লীগের সাবেক মহিলা এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী(ঈগল প্রতীক)নিয়ে ৭৫ হাজার ৫২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী  জাতীয়পার্টি মনোনীত ও আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী সাবেক এমপি এমএ মুনিম চৌধুরী বাবু লাঙ্গল প্রতীক  নিয়ে  ৩০ হাজার ৭ শত ৩ ভোট পেয়েছেন। অপর প্রার্থী ইসলামী ঐক্যজোট বাংলাদেশের আবু ছালেহ (মিনার),৩১৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী গাজী মোহাম্মদ শাহেদ প্রার্থীতা প্রত্যাহার করলেও তিনি পেয়েছেন ৩৪৯ ভোট,কৃষক শ্রমিক জনতালীগ প্রার্থী এডভোকেট নুরুল হত গামছা প্রতীক নিয়ে পেয়েছেন ২১৩ ভোট। রবিবার রাতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাও সহকারী রির্টানিং অফিসার অনুপম দাস অনুপ উপজেলার ১১৬টি কেন্দ্রের ফলাফল আনুষ্টানিক ভাবে ঘোষনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী,সহকারী কমিশনার ভুমি মোঃ শাহিন দেলোয়ার,নির্বাচন অফিসার মোঃ সাইদুর রহমানসহ অন্যান্য নের্তৃবৃন্দ।

উল্লেখ্য এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩১ হাজার ৪২২জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ৮৭৬ জন, মহিলা ভোটার ২ লাখ ১৩ হাজার ৫৪৪ জন এবং হিজড়া ২জন। মোট ভোট কেন্দ্র সংখ্যা ১৭৭টি। নির্বাচনী এলাকার বাহুবলে রয়েছে ৭টি ইউনিয়ন। ওই উপজেলায় মোট ১লাখ ৫৩ হাজার ৬২২ জন ভোটার রয়েছেন। অপর দিকে, নির্বাচনী এলাকার নবীগঞ্জ উপজেলায় ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৮০০।


এ ক্যটাগরির আরো খবর..