× Banner
সর্বশেষ
এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

হত্যার পরিকল্পনা বলিউড অভিনেতা সালমান খানকে

admin
হালনাগাদ: রবিবার, ১০ জুন, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ গ্যাংস্টার সম্পদ নেহরা বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার পরিকল্পনা প্রকাশ করেছেন। এই তথ্য সম্প্রতি পুলিশের কাছে স্বীকার করেছেন সম্পদ। নেহরাকে গত ৬ জুন হরিয়ানা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেপ্তার করেছে।

পুলিশের কাছে দেয়া তথ্যে সম্পদ নেহরা স্বীকার করেছেন, সালমান খানকে হত্যার উদ্দেশ্যে মুম্বাই এসেছেন তিনি। গত মে মাসের প্রথম সপ্তাহে সালমানের বাড়ি আশেপাশে ঘুরে দেখেন। এ বছর জানুয়ারি মাসে সালমানকে হত্যার পরিকল্পনা করেন লরেন্স বিষ্ণোই।প্রথমে যোধপুরে সালমানকে হত্যার পরিকল্পনা করা হয়। কিন্তু পরে পরিকল্পনা পরিবর্তন করা হয়। এ কাজে সম্পদ নেহরাকে নিয়োগ করা হয়।

হরিয়ানা পুলিশের কর্মকর্তা এসটিএফ সতীশ বালান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত মে মাসের প্রথম সপ্তাহে মুম্বাইয়ে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গিয়ে গতিবিধি কাছ থেকে পর্যবেক্ষণ করেন। বাসার নিরাপত্তা ব্যবস্থাও দেখেন। চূড়ান্ত আক্রমণের আগে আরও একবার সেখানে যাওয়ার কথা ছিল সম্পদ নেহরার। তার আগেই পুলিশের হাতে গ্রেপ্তার হন নেহরা। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় যোধপুর কারাগারে যখন সালমান ছিলেন তখনই হত্যার পরিকল্পনা করেছিলেন লরেন্স বিষ্ণোই। পরে ‘রেস থ্রি’ ছবির শুটিং সেটেও কয়েকজন ঢোকার চেষ্টা করেছিল। পরে তাদের আটক করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..