× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

নিউজ ডেস্ক

অবশেষে প্রভাষক উৎপল সরকারের হত্যাকারী আহসান জিতুকে গ্রেফতার

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৯ জুন, ২০২২
উৎপল সরকার

ছাত্রীকে উত্ত্যক্ত করায় তাকে প্রভাষক উৎপল সরকার অফিস কক্ষে আশ্রয় দিয়ে থানায় ফোন করেন। সেই অপরাধে প্রভাষক উৎপলকে প্রকাশ্যে পুলিশ প্রশাসনের সামনে দিয়ে জুতার মালা পরিয়ে মারপিট করতে করতে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেলে ক্ষোভে ফেটে পড়ে ছাত্রী থেকে শিক্ষক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিবাদ হয় ওই ছাত্রকে এরেস্ট করার জন্য। অবশেষে আজ গ্রেফতার হলো অভিযুক্ত আশরাফুল আহসান জিতুকে গ্রেফতার করা হয়।

আজ বুধবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

এর আগে বুধবার (২৯ জুন) দুপুরে আশুলিয়া থানায় গ্রেফতার দেখানোর পর আদালতে নেয়া হলে জিতুর বাবা উজ্জ্বল হোসেনের (৪৫) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মঙ্গলবার (২৮ জুন) রাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা থেকে উজ্জ্বল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। রাতেই আশুলিয়া থানায় নিয়ে গ্রেফতার দেখানো হয়।

গত ২৫ জুন চিত্রশাইলে হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জিতু স্টাম্প দিয়ে শিক্ষক উৎপল কুমার সরকারের ওপর অতর্কিত হামলা চালায়। প্রথমে মাথায় আঘাত করে এবং পরে এলোপাতাড়ি পেটাতে থাকে ওই শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষককে আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (২৭ জুন) ভোরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিক্ষক উৎপল সরকার।

উৎপল সরকার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক এবং কলেজের শৃঙ্খলা কমিটিরও সভাপতি ছিলেন। প্রায় ১০ বছর ধরে ওই কলেজে অধ্যাপনা করেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে এই কলেজে শিক্ষকতা শুরু করেন উৎপল সরকার।

সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার এঙ্গেলদানি গ্রামের ছেলে উৎপল সরকার পরিবার নিয়ে ঢাকার মিরপুরে বসবাস করতেন বলেও জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..