× Banner
সর্বশেষ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর সমাজকল্যান মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, নারী-শিশু উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী লাকড়ির ভিতরে লুকিয়ে থাকা বিষধর সাপের কামরে প্রাণ গেল গৃহবধুর স্থল নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত; কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদার করার আহ্বান পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার বিজিবি’র অভিযানে ৩০৭ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ডেস্ক

হঠাৎই ছন্দপতন লিভারপুল শিবিরে

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
হঠাৎই ছন্দপতন লিভারপুল শিবিরে

মৌসুমের শুরুতে প্রিমিয়ার লিগে টানা ৫ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ৭ ম্যাচ জিতে রীতিমতো উড়ছিল লিভারপুল। মনে হচ্ছিল, এবারও হয়তো দারুণ নৈপুণ্য দেখিয়ে লিগ শিরোপা ধরে রাখবে তারা। ভাগ্যও তখন ছিল লিভারপুলের পক্ষে। প্রথম ৭ ম্যাচের ৬টিতে লিভারপুল জিতেছিল শেষ মুহূর্তে (৮০ মিনিটের পর গোল দিয়ে) ঘুরে দাঁড়িয়ে। তবে মুদ্রার উল্টো পিঠে যে দুঃসময় চোখ রাঙাচ্ছিল, তা হয়তো অনেকেই ধারণা করতে পারেননি।

হঠাৎই ছন্দপতন লিভারপুল শিবিরে। সবকিছুই যেনো ওলটপালট হয়ে গেলো লিভারপুল কোচ আর্নে স্লটের জন্য। ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু। এরপর চ্যাম্পিয়ন্স লিগেও ফলাফল আসেনি লিভারপুলের পক্ষে। হারতে হয়েছে ইপিএলে নিজেদের হারিয়ে খোঁজা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। টানা চার ম্যাচ হেরে ইপিএলের পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থান থেকে চারে নেমে এলো লিভারপুল। ২০১৪ সালের পর এই প্রথম সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচ হারল ইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

অথচ গেলো মৌসুমের চ্যাম্পিয়ন লিভারপুল শিরোপা ধরে রাখতে এই মৌসুমে গড়েছে আরও শক্তিশালী দল। কাড়ি কাড়ি অর্থ খরচ করে তারা ভিড়িয়েছে ফ্লোরিয়ান উইর্টজ, হুগো একিতিকে, জেরেমি ফ্রিমপংকে। সবশেষ ইপিএলের ট্রান্সফার রেকর্ড চুরমার করে নিউক্যাসেল থেকে উড়িয়ে আনে আলেকজান্ডার ইসাককে।

প্রতি ম্যাচেই একাদশে পরিবর্তন আনছেন অলরেড কোচ আর্নে স্লট। কখনও একিতিকে কখনও ইসাক, অভিজ্ঞ মোহাম্মদ সালাহও চিন্তা মুক্ত করতে পারছেন না স্লটকে।

তবে, যে প্রত্যাশা নিয়ে দলবদলের বাজারে এত অর্থ ঢেলেছে অলরেড, সেই প্রত্যাশা পূরণ এখন পর্যন্ত করতে পারেনি ক্লাবটির নতুন ফুটবলাররা। চলতি মৌসুমের শুরু থেকেই নড়বড়ে লিভারপুল। প্রায় প্রতিটি ম্যাচেই তারা জিতেছে শেষ মুহূর্তের গোলে। এক একিতিকে ছাড়া নিষ্প্রভ ছিলেন বাকি সব নতুন সাইনিং।

লিভারপুলের হয়ে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ১ অ্যাসিস্টের পাশাপাশি মাত্র ১ গোলের দেখা পেয়েছেন ইপিএলের এই মুহূর্তের সবচেয়ে দামি খেলোয়াড় ইসাক। লিভারপুলের হয়ে গোলের খাতায় নাম লেখানোর অপেক্ষায় আছেন উইর্টজ। আক্রমণ ভাগে তাদের অফ ফর্মের মাশুল দিতে হচ্ছে লিভারপুলকে। আর ফ্রিমপং তো শুরুর একাদশেই নিয়মিত না।

তবে এখনই সব শেষ হয়ে যায়নি লিভারপুলের জন্য। সমান ম্যাচ খেলে ইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে আছে তারা। এখান থেকে ঘুঁরে দাঁড়ানোর সামর্থ্য রয়েছে ক্লাবটির। যার জন্য জ্বলে উঠতে হবে উইর্টজ, ইসাক, গাকপো, সালাহদের। সেই সঙ্গে ডিফেন্সে ইব্রাহিমা কোনাতে, ফন ডাইক, কারকেজদের নিতে হবে বাড়তি দায়িত্ব।


এ ক্যটাগরির আরো খবর..